ইউক্রেনের রাজধানীতে তিন দিনের জন্য হামলা বন্ধের নির্দেশ দিলেন পুতিন

সদ্য সংবাদ ডেস্ক
৫ সেপ্টেম্বর, ২০২৬ ২১:১৮:০৭
ছবি: সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভে সাময়িকভাবে সামরিক হামলা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। আগামী তিন দিন কিয়েভে হামলা না চালানোর নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

শনিবার (৫ সেপ্টেম্বর) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পুতিনের নির্দেশ শনিবার মধ্যরাত থেকে কার্যকর হবে এবং টানা তিন দিন কিয়েভে হামলা বন্ধ থাকবে।

যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জার্ড ক্রুসনারের ইউক্রেন সফরকে সামনে রেখেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রুশ প্রেসিডেন্টের দপ্তর। দুই মার্কিন প্রতিনিধি বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন। সেখান থেকে তারা ইউক্রেনে যাওয়ার কথা রয়েছে।

সাম্প্রতিক সময়ে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পাল্টাপাল্টি হামলা বেড়েছে। এমন পরিস্থিতিতে যুদ্ধের অবসান ও দুই দেশের মধ্যে আলোচনা এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দুই প্রতিনিধিকে রাশিয়া ও ইউক্রেনে পাঠিয়েছেন।

এর আগে শুক্রবার রাতে রাশিয়াকে হামলা বন্ধের আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন প্রতিনিধিদের সফর ও সম্ভাব্য আলোচনা নির্বিঘ্ন করতে রুশ বাহিনীর বিমান হামলা বন্ধ রাখা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

জেলেনস্কি বলেন, ইউক্রেনের পক্ষ থেকেও বিমান হামলা চালানো হবে না। একই সঙ্গে রাশিয়ার কাছ থেকে মার্কিন দূতেরা কী বার্তা নিয়ে আসেন এবং আলোচনায় মস্কোর অবস্থান কী থাকে, সেটিও গুরুত্বের সঙ্গে দেখা হবে বলে জানান তিনি।

তিন দিনের এই হামলা বিরতি রাশিয়া-ইউক্রেন সংঘাতের মধ্যে নতুন করে কূটনৈতিক আলোচনার সুযোগ তৈরি করবে কি না, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জ্বালানি সংকটের জন্য দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী সদ্য. হাম ও উপসর্গে মৃত্যুর মিছিলে আরও ৪ শিশু সদ্য. চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লং মার্চ শুরু সদ্য. সরকারি সফরে সৌদি আরবের উদ্দেশে নৌবাহিনী প্রধান সদ্য. রুমিন ফারহানার পোস্ট ভাইরাল, উত্তাল নেটদুনিয়া সদ্য. নতুন পে স্কেলের গেজেট নিয়ে এলো সুখবর সদ্য. গালি দিয়ে সিফাত কারাগারে, রাশেদ খান প্রধানমন্ত্রীর কার্যালয়ে: মাসুদ কামাল সদ্য. এখনও লাগেনি মিটার, তবু চলে এলো বিদ্যুৎ বিল! সদ্য. সুষ্ঠু ও নিরপেক্ষভাবে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিলেন মন্ত্রী সদ্য. চলতি মাসেই দেশে আসছে সারভর্তি ৭ জাহাজ সদ্য. জ্বালানি সংকটের জন্য দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী সদ্য. হাম ও উপসর্গে মৃত্যুর মিছিলে আরও ৪ শিশু সদ্য. চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লং মার্চ শুরু সদ্য. সরকারি সফরে সৌদি আরবের উদ্দেশে নৌবাহিনী প্রধান সদ্য. রুমিন ফারহানার পোস্ট ভাইরাল, উত্তাল নেটদুনিয়া সদ্য. নতুন পে স্কেলের গেজেট নিয়ে এলো সুখবর সদ্য. গালি দিয়ে সিফাত কারাগারে, রাশেদ খান প্রধানমন্ত্রীর কার্যালয়ে: মাসুদ কামাল সদ্য. এখনও লাগেনি মিটার, তবু চলে এলো বিদ্যুৎ বিল! সদ্য. সুষ্ঠু ও নিরপেক্ষভাবে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিলেন মন্ত্রী সদ্য. চলতি মাসেই দেশে আসছে সারভর্তি ৭ জাহাজ