নেপালের সুড়ঙ্গে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক

সদ্য সংবাদ ডেস্ক
৫ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৪৫:০০
ছবি: সংগৃহীত

নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে দীর্ঘ ১০ দিন আটকে থাকার পর লুহাইতাও নামে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) নেপালি সেনাবাহিনীর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

আপার ত্রিশূলী-১ জলবিদ্যুৎ প্রকল্পের ওই সুড়ঙ্গে উদ্ধার অভিযান পরিচালনা করে নেপালি সেনাবাহিনী ও বিদেশি উদ্ধারকর্মীদের সমন্বয়ে গঠিত একটি বিশেষ দল। প্রায় ২২৫ মিটার ভেতরে অবস্থান করছিলেন লুহাইতাও। সেখান থেকেই তাকে নিরাপদে বাইরে বের করে আনা হয়।

উদ্ধারের পর তার শারীরিক অবস্থা পরীক্ষা করা হচ্ছে। একই সঙ্গে প্রকল্প এলাকায় উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নেপালি সেনাবাহিনীর মুখপাত্র রাজারাম বাসনেট জানান, দীর্ঘ সময় পর চীনা নাগরিকটিকে জীবিত অবস্থায় বের করে আনতে সক্ষম হয়েছেন উদ্ধারকারীরা। অভিযানে নেপালি বাহিনীর সদস্যদের পাশাপাশি বিদেশি উদ্ধারকর্মীরাও অংশ নেন।

এদিকে নেপালের নুয়াকোট জেলায় পৃথক একটি উদ্ধার অভিযানেও একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বেত্রাবতি এলাকায় ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা একটি চারতলা ভবনের ওপরের তলা থেকে ৬০ বছর বয়সী চণ্ডিকা শ্রেষ্ঠাকে উদ্ধার করে সশস্ত্র পুলিশ বাহিনী।

পুলিশের তথ্য অনুযায়ী, সশস্ত্র পুলিশ পরিদর্শক সুমন কুমার বিকের নেতৃত্বে নয় সদস্যের একটি দল বিদুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে।

দুটি পৃথক উদ্ধার অভিযানে আটকে পড়া ব্যক্তিদের জীবিত উদ্ধারের ঘটনায় স্বস্তি ফিরেছে সংশ্লিষ্ট এলাকায়।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. হাম ও উপসর্গে মৃত্যুর মিছিলে আরও ৪ শিশু সদ্য. চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লং মার্চ শুরু সদ্য. সরকারি সফরে সৌদি আরবের উদ্দেশে নৌবাহিনী প্রধান সদ্য. রুমিন ফারহানার পোস্ট ভাইরাল, উত্তাল নেটদুনিয়া সদ্য. নতুন পে স্কেলের গেজেট নিয়ে এলো সুখবর সদ্য. গালি দিয়ে সিফাত কারাগারে, রাশেদ খান প্রধানমন্ত্রীর কার্যালয়ে: মাসুদ কামাল সদ্য. এখনও লাগেনি মিটার, তবু চলে এলো বিদ্যুৎ বিল! সদ্য. সুষ্ঠু ও নিরপেক্ষভাবে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিলেন মন্ত্রী সদ্য. চলতি মাসেই দেশে আসছে সারভর্তি ৭ জাহাজ সদ্য. ভারতের সঙ্গে আলোচনার দরজা সবসময় খোলা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সদ্য. হাম ও উপসর্গে মৃত্যুর মিছিলে আরও ৪ শিশু সদ্য. চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লং মার্চ শুরু সদ্য. সরকারি সফরে সৌদি আরবের উদ্দেশে নৌবাহিনী প্রধান সদ্য. রুমিন ফারহানার পোস্ট ভাইরাল, উত্তাল নেটদুনিয়া সদ্য. নতুন পে স্কেলের গেজেট নিয়ে এলো সুখবর সদ্য. গালি দিয়ে সিফাত কারাগারে, রাশেদ খান প্রধানমন্ত্রীর কার্যালয়ে: মাসুদ কামাল সদ্য. এখনও লাগেনি মিটার, তবু চলে এলো বিদ্যুৎ বিল! সদ্য. সুষ্ঠু ও নিরপেক্ষভাবে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিলেন মন্ত্রী সদ্য. চলতি মাসেই দেশে আসছে সারভর্তি ৭ জাহাজ সদ্য. ভারতের সঙ্গে আলোচনার দরজা সবসময় খোলা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী