নাইজেরিয়া থেকে ব্যবসা গুটিয়ে নিলো উবার

সদ্য সংবাদ ডেস্ক
৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৫:৫৭:১০
ছবি: সংগৃহীত

আফ্রিকার অন্যতম বড় বাজার নাইজেরিয়ায় নিজেদের কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক রাইড শেয়ারিং প্রতিষ্ঠান উবার। ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনার পর দেশটিতে সেবা চালিয়ে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

বুধবার (২ সেপ্টেম্বর) থেকে নাইজেরিয়ায় উবারের প্ল্যাটফর্মে নতুন করে আর কোনো ট্রিপ রিকোয়েস্ট গ্রহণ করতে পারছেন না চালকরা। চালকদের পাঠানো এক বার্তায় এ সিদ্ধান্তের বিষয়টি জানিয়েছে প্রতিষ্ঠানটি।

উবার জানায়, নাইজেরিয়ায় দীর্ঘদিনের কার্যক্রম শেষে এ সিদ্ধান্ত নেওয়া তাদের জন্য সহজ ছিল না। দেশটিতে সেবা পরিচালনায় যুক্ত চালকদের অবদান ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

চালকদের উদ্দেশে পাঠানো বার্তায় উবার উল্লেখ করে, বছরের পর বছর তাদের পরিশ্রম ও নিষ্ঠার কারণে যাত্রীদের জন্য নিরাপদ ও সাশ্রয়ী পরিবহন সেবা নিশ্চিত করা সম্ভব হয়েছে।

তবে নাইজেরিয়ার বাজার থেকে সরে যাওয়ার পেছনে নির্দিষ্ট কোনো কারণ প্রকাশ করেনি উবার। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এ সিদ্ধান্ত নিয়ে চালকদের যেকোনো প্রশ্নের উত্তর দিতে আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত তাদের সহায়তা কেন্দ্র চালু থাকবে।

প্রযুক্তিনির্ভর পরিবহন সেবায় নাইজেরিয়ায় উবার গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি। যাত্রীদের সঙ্গে স্বাধীন চালকদের যুক্ত করার মাধ্যমে দেশটির নগর পরিবহন ব্যবস্থায় একটি নতুন ধারা তৈরি হয়েছিল বলে জানিয়েছে তারা।

নাইজেরিয়ায় উবারের কার্যক্রম বন্ধের সিদ্ধান্তকে দেশটির রাইড শেয়ারিং খাতে বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘদিন ধরে অ্যাপভিত্তিক এই পরিবহন সেবা দেশটির শহুরে যাতায়াত ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ১ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর, সম্প্রসারিত হচ্ছে ইস্টার্ন রিফাইনারি সদ্য. দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে গুজব রটাচ্ছে কেউ কেউ: প্রধানমন্ত্রী সদ্য. ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা সদ্য. নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় প্রাণহানি ১,২২৫, নিখোঁজ ৪,৭৫৭ সদ্য. আগামী দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী সদ্য. রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল সদ্য. ঢাকা-১০ আসন আসিফকে দিতে জামায়াত আমিরকে ফোন করেছিলেন ড. ইউনূস: রাশেদ খান সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস সদ্য. বেনজীর কোথায়, অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় কাদের-সাদ্দামসহ ৭ জনের রায় আগামী সপ্তাহে সদ্য. ১ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর, সম্প্রসারিত হচ্ছে ইস্টার্ন রিফাইনারি সদ্য. দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে গুজব রটাচ্ছে কেউ কেউ: প্রধানমন্ত্রী সদ্য. ২০২৭ সালের বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা সদ্য. নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় প্রাণহানি ১,২২৫, নিখোঁজ ৪,৭৫৭ সদ্য. আগামী দুই সপ্তাহের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতির উন্নতি হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী সদ্য. রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল সদ্য. ঢাকা-১০ আসন আসিফকে দিতে জামায়াত আমিরকে ফোন করেছিলেন ড. ইউনূস: রাশেদ খান সদ্য. আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস সদ্য. বেনজীর কোথায়, অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় কাদের-সাদ্দামসহ ৭ জনের রায় আগামী সপ্তাহে