ইরানে মার্কিন ডলার বর্জনের ডাক দিলেন মোজতবা খামেনি

স
সদ্য সংবাদ ডেস্ক
৩০ আগস্ট, ২০২৬ ০১:০৫:৫৪
ছবি: সংগৃহীত

অর্থনৈতিক সংকট মোকাবিলা ও বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। একই সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্যে মার্কিন ডলারের ওপর নির্ভরতা ধীরে ধীরে কমানোর আহ্বান জানিয়েছেন তিনি।

বার্ষিক ‘সরকারি সপ্তাহ’ উপলক্ষে দেওয়া এক বার্তায় এসব কথা বলেন মোজতবা খামেনি। তাঁর বক্তব্যে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে উৎপাদন বৃদ্ধি, আমদানিতে সতর্কতা এবং জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের নিজস্ব সক্ষমতাকে কাজে লাগাতে হবে। স্থানীয়ভাবে যেসব পণ্য পর্যাপ্ত পরিমাণে উৎপাদন সম্ভব, সেগুলোর ক্ষেত্রে বিদেশি উৎসের ওপর নির্ভরতা কমানোর পরামর্শ দেন তিনি।

তাঁর মতে, দেশে উৎপাদনের ঘাটতি রয়েছে এমন প্রয়োজনীয় পণ্যই কেবল আমদানি করা উচিত। একই সঙ্গে আমদানির ক্ষেত্রে প্রয়োজন ও বাস্তবতার বিষয়টি বিবেচনায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নিষেধাজ্ঞা এবং বিভিন্ন ধরনের চাপের মধ্যেও মানুষের প্রয়োজনীয় পণ্যের সরবরাহ সচল রাখার উদ্যোগ নেওয়ায় প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সরকারের প্রশংসা করেন মোজতবা খামেনি।

অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেন তিনি। বিশেষ করে দেশের তরুণ ও মেধাবীদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।

দেশের বর্তমান পরিস্থিতিতে সামাজিক সংহতি বজায় রাখার ওপরও জোর দেন ইরানের সর্বোচ্চ নেতা। এমন কোনো বক্তব্য বা কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান, যা সাধারণ মানুষের মনোবল দুর্বল করতে পারে কিংবা সমাজে বিভাজন সৃষ্টি করতে পারে।

‘যুদ্ধ নাকি আলোচনা’ এ ধরনের বিতর্ককে কেন্দ্র করে অভ্যন্তরীণ বিভেদ বাড়ানো উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি। জাতীয় ঐক্যকে দেশের জন্য গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অবদানের কথাও তুলে ধরেন মোজতবা খামেনি। শিক্ষক, চিকিৎসক এবং সন্তানদের ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখা মায়েদের বিশেষভাবে প্রশংসা করেন তিনি।

ইরানের সর্বোচ্চ নেতা বলেন, জনগণ ঐক্যবদ্ধ থেকে নিজ নিজ দায়িত্ব পালন করলে বাইরের চাপ ও বাধা মোকাবিলা করা সম্ভব। অর্থনৈতিক সংকট থেকে উত্তরণেও দেশের অভ্যন্তরীণ সক্ষমতা বাড়ানোকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

সূত্র: প্রেস টিভি

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. আফগানদের কাছে হেরে বাংলাদেশের বিদায় সদ্য. মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পথের ধারে পিঠা বিক্রি করতে হলেও নিবন্ধন বাধ্যতামূলক সদ্য. উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হলো ভূমিমন্ত্রীকে সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. আফগানদের কাছে হেরে বাংলাদেশের বিদায়