বিবিসি'র প্রতিবেদন

দুর্যোগ তহবিলে এক মাসের বেতন দেওয়ার সিদ্ধান্ত নেপালের মন্ত্রীদের

স
সদ্য সংবাদ ডেস্ক
২৯ আগস্ট, ২০২৬ ০১:৪২:২৩
সংগৃহীত

ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রধানমন্ত্রীর দুর্যোগ ত্রাণ তহবিলে নিজেদের এক মাসের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নেপালের মন্ত্রিসভার সদস্যরা।

শুক্রবার (২৮ আগস্ট) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, চলতি সপ্তাহে নেপাল-চীন সীমান্তবর্তী এলাকায় আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানির পর দুর্গত মানুষের পাশে দাঁড়াতেই মন্ত্রীরা এ উদ্যোগ নিয়েছেন।

শুধু ত্রাণ সহায়তা নয়, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর পুনর্বাসনেও বিশেষ উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ জন্য ক্ষতিগ্রস্তদের জন্য একটি পুনর্বাসন প্যাকেজ তৈরির নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নিতে অর্থ মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে।

বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর পুনর্বাসনকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছে সরকার। বিশেষ করে নেপাল-চীন সীমান্তের রাসুওয়াগাধি, ভোতেকোশি নদীর আশপাশ এবং নদীর নিম্নাঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষদের পুনর্বাসনে গুরুত্ব দেওয়া হবে।

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় সীমান্তবর্তী অঞ্চলগুলোর বহু ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে সড়কসহ বিভিন্ন যোগাযোগ অবকাঠামোও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুর্যোগের পর উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পুনরুদ্ধার এবং মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে এখন পুনর্বাসন কার্যক্রমকে গুরুত্ব দিচ্ছে নেপাল সরকার।

সদ্য সংবাদ/এসকে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ