ইমরান খানকে দ্রুত হাসপাতালে নেওয়ার দাবি পিটিআইয়ের

স
সদ্য সংবাদ ডেস্ক
১৮ আগস্ট, ২০২৬ ২০:০০:১৬
ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। কারাগারে থাকা ইমরানের উচ্চ রক্তচাপের কথা জানিয়ে তাকে দ্রুত হাসপাতালে স্থানান্তরের দাবি জানিয়েছে তার দল পিটিআই।

রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের সুপারিনটেনডেন্টের পক্ষ থেকে দেশটির সুপ্রিম কোর্টে দেওয়া প্রতিবেদনে ইমরানের উচ্চ রক্তচাপের বিষয়টি উল্লেখ করা হয়। প্রতিবেদনে তার মানসিক চাপ ও রক্তচাপ নিয়ন্ত্রণে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত সাক্ষাতের সুযোগ দেওয়ার সুপারিশও করা হয়েছে।

ইমরানের মামলার শুনানির এক দিন আগে সোমবার সুপ্রিম কোর্টে প্রতিবেদনটি জমা পড়ে। এরপর সংবাদ সম্মেলনে পিটিআই নেতারা বলেন, ইমরানের শারীরিক অবস্থার বিষয়টি হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তার প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া জরুরি।

পিটিআইয়ের নেতারা একই সঙ্গে ইমরানের ব্যক্তিগত চিকিৎসক, পরিবারের সদস্য ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ পুনর্বহালের দাবি জানিয়েছেন।

খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি বলেন, ইমরানের স্বাস্থ্য নিয়ে সরকারি প্রতিবেদনের তথ্য অত্যন্ত উদ্বেগজনক। এতে পাকিস্তানের সাধারণ মানুষের মধ্যেও উৎকণ্ঠা তৈরি হয়েছে।

তিনি দাবি করেন, ইমরানের ব্যক্তিগত চিকিৎসকেরা আগে তার রক্তচাপ পরীক্ষা করে স্বাভাবিক পেয়েছিলেন। তবে কারাগার কর্তৃপক্ষের সর্বশেষ প্রতিবেদনে তার উচ্চ রক্তচাপের কথা বলা হয়েছে। এ অবস্থায় ইমরানের প্রকৃত শারীরিক পরিস্থিতি জানতে তার ব্যক্তিগত চিকিৎসকদের সরাসরি পরীক্ষা করার সুযোগ দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

সোহেল আফ্রিদির দাবি, গত ২ ডিসেম্বরের পর থেকে ইমরানের পরিবারের সদস্য, আইনজীবী ও ব্যক্তিগত চিকিৎসকদের কেউ তার সঙ্গে দেখা করার সুযোগ পাননি। ফলে কারাগারের ভেতরে ইমরানের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে তাদের কাছে পর্যাপ্ত তথ্য নেই।

ইমরানের চোখের সমস্যা নিয়েও আগে থেকেই উদ্বেগ প্রকাশ করে আসছে পিটিআই। দলটির পক্ষ থেকে তাকে পরিবারের সদস্য ও ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে কোনো ভালো হাসপাতালে চিকিৎসা দেওয়ার দাবি জানানো হয়েছে।

মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি বলেন, ইমরানের সঙ্গে তার পরিবার, আইনজীবী ও চিকিৎসকদের সাক্ষাতের সুযোগ দেওয়া কোনো বিশেষ সুবিধা নয়। এটি তার মৌলিক অধিকার। এ বিষয়ে আদালতের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

ইমরানের মামলার শুনানির জন্য মঙ্গলবার সুপ্রিম কোর্টে তিন সদস্যের বেঞ্চ বসার কথা রয়েছে। ওই দিনই ইমরানের সঙ্গে তার আইনজীবী ও পরিবারের সদস্যদের সাক্ষাতের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছে পিটিআই।

দলটির চেয়ারম্যান ব্যারিস্টার গোহর আলী খান বলেন, ইমরানের উচ্চ রক্তচাপের বিষয়টি নিশ্চিত হওয়ায় তার দ্রুত চিকিৎসা প্রয়োজন। তাকে অবিলম্বে হাসপাতালে নিয়ে সর্বোচ্চ চিকিৎসাসেবা দেওয়ার দাবি জানান তিনি।

পিটিআই নেতারা বলছেন, ইমরানের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। তার পরিবারের সদস্য, ব্যক্তিগত চিকিৎসক ও আইনজীবীদের নিয়মিত সাক্ষাতের সুযোগ দেওয়া হলে তার প্রকৃত শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব হবে।

এদিকে ইমরানের চিকিৎসা ও সাক্ষাতের সুযোগ নিয়ে পরবর্তী করণীয় নির্ধারণে তার ব্যক্তিগত চিকিৎসক, পরিবারের সদস্য, আইনজীবী ও দলীয় নেতারা আলোচনা করবেন বলে জানিয়েছে পিটিআই।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, ফেসবুকে লিখলেন এসিল্যান্ড সদ্য. ‘এই সংসদের মূল্য দুই আনাও নেই, ৫ বছর টিকবে কি না সন্দেহ’: নাহিদ ইসলাম সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’, ফেসবুকে লিখলেন এসিল্যান্ড