গায়ে হলুদের সাজে তৌসিফ মাহবুব-সাফা কবির

স
সদ্য সংবাদ ডেস্ক
২ নভেম্বর, ২০২৬ ১৬:৩৮:১২
ছবি: ভিডিও থেকে নেওয়া

ছোট পর্দার দুই পরিচিত মুখ তৌসিফ মাহবুব ও সাফা কবিরকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে নতুন কৌতূহল। সম্প্রতি গায়ে হলুদের পোশাকে তাঁদের একটি ভিডিও ছড়িয়ে পড়তেই ভক্তদের মনে প্রশ্ন জেগেছে তবে কি বিয়ের প্রস্তুতি নিচ্ছেন এই দুই তারকা?

ভিডিওতে দেখা যায়, রিসোর্টের একটি সাজানো আয়োজনে হলুদ পোশাকে হাজির হয়েছেন তৌসিফ ও সাফা। সাফার পরনে ছিল বিভিন্ন রঙের নকশায় সাজানো হলুদ লেহেঙ্গা। আর তৌসিফের পোশাকে ছিল হলুদ পাঞ্জাবি ও কুর্তির ছোঁয়া। তাঁদের সঙ্গে অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায় কয়েকজন বন্ধুকেও। সব মিলিয়ে পরিবেশটি ছিল বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানের মতোই।

তবে ভিডিওটির সঙ্গে বাস্তব কোনো বিয়ের সম্পর্ক নেই। জানা গেছে, একটি পোশাক প্রস্তুত ও বিক্রয়কারী প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রে অংশ নিয়েছেন তাঁরা। বিয়ের বিভিন্ন অনুষ্ঠানের পোশাক নিয়ে কাজ করা প্রতিষ্ঠানটির প্রচারণার অংশ হিসেবেই তৈরি হয়েছে এই ভিডিও।

প্রকাশের পর ভিডিওটি দর্শকদের নজর কেড়েছে। মাত্র দুই দিনের মধ্যে এর ভিউ প্রায় সাড়ে চার লাখে পৌঁছেছে। কেউ দুই অভিনয়শিল্পীর উপস্থিতি ও পর্দার রসায়নের প্রশংসা করছেন, আবার কেউ শুরুতে ভিডিওটিকে নাটকের দৃশ্য বলে ধারণা করেছিলেন।

তৌসিফ ও সাফার বন্ধুত্বের সম্পর্কও বেশ পুরোনো। শোবিজে প্রায় একই সময়ে কাজ শুরু করা এই দুই অভিনয়শিল্পীকে পর্দার বাইরেও বিভিন্ন সময় একসঙ্গে দেখা গেছে। সম্প্রতি বন্ধুদের সঙ্গে তাঁদের সিলেট ভ্রমণের ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসে।

গত ২৭ অক্টোবর ছিল তৌসিফ মাহবুবের জন্মদিন। দিনটি উদ্‌যাপনে স্ত্রী ও বন্ধুদের নিয়ে সিলেটে ঘুরতে যান তিনি। সেই সফরে ছিলেন অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া এবং সৈয়দ জামান শাওনও। ভ্রমণের একটি ছবি প্রকাশ করে বন্ধুত্বের গুরুত্বের কথাও তুলে ধরেছিলেন তৌসিফ।

এদিকে অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা। নির্মাতা শিহাব শাহীনের ওয়েব সিনেমা ‘ক্যাফে আমব্রেলা’য় দেখা যাবে তাঁকে। এতে তাঁর সহশিল্পী হিসেবে রয়েছেন বিদুষী বর্ণিতা, নাযাহ নাওয়ার, পার্থ শেখ, আমিনা ইসলাম ও আরেফিন জিলানী।

গায়ে হলুদের সাজে তৌসিফ-সাফার উপস্থিতি বিয়ের কৌতূহল তৈরি করলেও শেষ পর্যন্ত এটি ছিল বিজ্ঞাপনী আয়োজন।

​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পদ্মা সেতুর পর পাঁচ বছরে বিআইডব্লিউটিসির লোকসান ১৩৭ কোটি টাকা সদ্য. ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা সদ্য. আজ রাতেই উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘মুরাসু’ সদ্য. মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন মির্জা ফয়সল আমীন-এলিজা জামান সদ্য. সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন পোশাক শ্রমিক নেতারা সদ্য. ২০২৭ সালে সরকারি ছুটি ২২ দিন সদ্য. ভারতের ভোটার তালিকায় ৩ কোটি বাংলাদেশি, দাবি অমিত শাহের সদ্য. নোয়াখালীতে মাটির নিচে নতুন গ্যাসের সন্ধান, মজুদ ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট সদ্য. বাড়ল অটোগ্যাসের দামও, রাতেই কার্যকর সদ্য. আদালতে যাওয়ার পথে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে মোটরসাইকেলে আগুন সদ্য. পদ্মা সেতুর পর পাঁচ বছরে বিআইডব্লিউটিসির লোকসান ১৩৭ কোটি টাকা সদ্য. ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা সদ্য. আজ রাতেই উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘মুরাসু’ সদ্য. মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন মির্জা ফয়সল আমীন-এলিজা জামান সদ্য. সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছেন পোশাক শ্রমিক নেতারা সদ্য. ২০২৭ সালে সরকারি ছুটি ২২ দিন সদ্য. ভারতের ভোটার তালিকায় ৩ কোটি বাংলাদেশি, দাবি অমিত শাহের সদ্য. নোয়াখালীতে মাটির নিচে নতুন গ্যাসের সন্ধান, মজুদ ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট সদ্য. বাড়ল অটোগ্যাসের দামও, রাতেই কার্যকর সদ্য. আদালতে যাওয়ার পথে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে মোটরসাইকেলে আগুন