কন্যাসন্তানের বাবা হলেন সংগীতশিল্পী তানজীব সারোয়ার

সদ্য সংবাদ ডেস্ক
৭ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:০৮:৫৩
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো বাবা হয়েছেন সংগীতশিল্পী তানজীব সারোয়ার। তার স্ত্রী সাবা সানজিদা রহমান কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই সুখবরটি প্রকাশ করেন এই শিল্পী।

নিজের ফেসবুক পোস্টে তানজীব সারোয়ার লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ কন্যাসন্তানের বাবা হলাম। সন্তান আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত ও বরকত। আমাদের ঘরে রহমতের ফেরেশতা ও আলো হয়ে এসেছে আমাদের ছোট্ট রাজকন্যা। সবাই তার জন্য দোয়া করবেন।’

তানজীবের বাবা হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর তার ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীরা অভিনন্দন জানাতে শুরু করেন। একই সঙ্গে নবজাতক ও তার মায়ের সুস্থতার জন্যও অনেকে দোয়া করেছেন।

দীর্ঘদিন ধরে গান দিয়ে শ্রোতাদের কাছে পরিচিতি তৈরি করেছেন তানজীব সারোয়ার। গানের পাশাপাশি গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক হিসেবেও কাজ করেছেন তিনি। তার ‘দিল আমার’, ‘মেঘ মিলন’ ও ‘গা ছুঁয়ে বলো’সহ বেশ কয়েকটি গান শ্রোতাদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে।

২০১১ সালে আনুষ্ঠানিকভাবে সংগীতাঙ্গনে পথচলা শুরু করেন তানজীব। ওই বছরই প্রকাশিত হয় তার প্রথম একক অ্যালবাম ‘অন্দরমহল’। তিন বছর পর ২০১৪ সালে আসে তার দ্বিতীয় একক অ্যালবাম ‘মেঘবরণ’।

এরপর ২০১৬ সালে সিডি চয়েজের ব্যানারে প্রকাশিত হয় তানজীবের তৃতীয় একক অ্যালবাম ‘হৃদমোহিনী’। অ্যালবামটির প্রতিটি গানের কথা ও সুর তার নিজের করা। এতে সংগীত আয়োজনের দায়িত্বে ছিলেন প্রত্যয় খান, সাজিদ সরকার, আনিক আহমেদ, বিবেক মজুমদার ও তানজীব সারোয়ার।

‘হৃদমোহিনী’ অ্যালবামের ‘মিথ্যা শিখাইলি’ ও ‘চলনায়’সহ কয়েকটি গানের ভিডিওচিত্রও ইউটিউবে প্রকাশ করা হয়। একক অ্যালবামের বাইরেও বিভিন্ন সময়ে শ্রোতাদের বেশ কিছু জনপ্রিয় গান উপহার দিয়েছেন তানজীব।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিদ্যুৎ-জ্বালানি সংকটের জন্য বিগত আ.লীগ সরকার দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার তুর্ক সদ্য. আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট সদ্য. উপজেলা নির্বাচনে মিছিল-শোডাউন-পোস্টারে নিষেধাজ্ঞা সদ্য. সৌদি আরামকো স্থাপনায় হামলার খবরে ছয় সপ্তাহের সর্বোচ্চ তেলের দাম সদ্য. যথাসময়ে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী, আশাবাদী দীনেশ ত্রিবেদী সদ্য. ৮০ লাখ অটোরিকশায় বছরে ক্ষতি ৪ হাজার কোটি টাকা: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা সদ্য. সন্তানকে সম্পত্তি লিখে দিলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা সদ্য. হানাহানি বা সংঘাত নয়, সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. বিদ্যুৎ-জ্বালানি সংকটের জন্য বিগত আ.লীগ সরকার দায়ী: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার তুর্ক সদ্য. আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট সদ্য. উপজেলা নির্বাচনে মিছিল-শোডাউন-পোস্টারে নিষেধাজ্ঞা সদ্য. সৌদি আরামকো স্থাপনায় হামলার খবরে ছয় সপ্তাহের সর্বোচ্চ তেলের দাম সদ্য. যথাসময়ে ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী, আশাবাদী দীনেশ ত্রিবেদী সদ্য. ৮০ লাখ অটোরিকশায় বছরে ক্ষতি ৪ হাজার কোটি টাকা: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা সদ্য. সন্তানকে সম্পত্তি লিখে দিলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা সদ্য. হানাহানি বা সংঘাত নয়, সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির