দীর্ঘ অপেক্ষার অবসানের ইঙ্গিত, আসছে ‘মহানগর ৩’

স
সদ্য সংবাদ ডেস্ক
২৬ আগস্ট, ২০২৬ ২১:৪০:০৫
সংগৃহীত

জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মহানগর’- এর তৃতীয় কিস্তি নিয়ে দর্শকদের আগ্রহের শেষ নেই। এবার সেই অপেক্ষা শেষ হওয়ার আভাস মিলেছে নির্মাতা আশফাক নিপুণের কথায়। নিজের জন্মদিন উপলক্ষে প্রকাশিত এক ভিডিওতে নতুন একটি চিত্রনাট্যের কাজ শেষ করার কথা জানিয়েছেন তিনি। ভিডিওর ইঙ্গিতেই ‘মহানগর ৩’ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

বুধবার (২৬ আগস্ট) জন্মদিন উপলক্ষে ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেন আশফাক নিপুণ। সেখানে দর্শকদের উদ্দেশে কথা বলার একপর্যায়ে তিনি বলেন, ‘এখন স্ক্রিপ্টটা শেষ করে আসি। হাতে বেশি সময় নেই।’

নির্মাতার এমন বক্তব্যের পরই দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়- কোন কাজের চিত্রনাট্য নিয়ে ব্যস্ত তিনি? সেই প্রশ্নের উত্তরও যেন ভিডিওতেই দিয়ে দেন নিপুণ। ভিডিওর শেষাংশে ‘মহানগর’ সিরিজের পরিচিত আবহের ইঙ্গিত পাওয়া যায়। এরপর থেকেই ভক্তদের ধারণা, তৃতীয় সিজনের কাজেই ব্যস্ত সময় পার করছেন নির্মাতা।

শুধু তাই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে এক দর্শক ‘মহানগর ৩’ কবে আসবে জানতে চাইলে আশফাক নিপুণের সংক্ষিপ্ত উত্তর ছিল- ‘ইয়েস’। তাঁর এই প্রতিক্রিয়ার পর নতুন সিজন নিয়ে দর্শকদের প্রত্যাশা আরও বেড়েছে।

২০২১ সালে মুক্তির পর থেকেই ‘মহানগর’ দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। সিরিজটির গল্প, নির্মাণ ও অভিনয় প্রশংসিত হয় দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের দর্শকদের কাছেও। পরবর্তী সময়ে মুক্তি পায় দ্বিতীয় সিজন, সেটিও দর্শকদের মধ্যে তৈরি করে ব্যাপক আগ্রহ।

দ্বিতীয় সিজনের পর থেকেই তৃতীয় কিস্তির অপেক্ষায় ছিলেন ভক্তরা। তবে দীর্ঘ সময় ধরে এ বিষয়ে নির্মাতার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। এবার তাঁর সাম্প্রতিক ভিডিও ও মন্তব্য সেই অপেক্ষার অবসানের সম্ভাবনাই জোরালো করেছে।

এদিকে ‘মহানগর’-এর প্রথম দুই সিজনে ওসি হারুন চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান মোশাররফ করিম। নতুন সিজনেও তাঁর এই চরিত্রে ফেরার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি তৃতীয় কিস্তিতে ওপার বাংলার অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে দেখা যেতে পারে বলেও আলোচনা রয়েছে।

তবে এখন পর্যন্ত ‘মহানগর ৩’- এর শুটিং শুরুর সময়, মুক্তির তারিখ কিংবা অভিনয়শিল্পীদের পূর্ণ তালিকা নিয়ে নির্মাতার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

সদ্য সংবাদ/এসকে

বিনোদন ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. এইচএসসিতে জিপিএ-৫ পেলেন জুলাই আন্দোলনে গ্রেপ্তার হওয়া আলোচিত ফাইয়াজ সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. এইচএসসিতে জিপিএ-৫ পেলেন জুলাই আন্দোলনে গ্রেপ্তার হওয়া আলোচিত ফাইয়াজ