আন্তর্জাতিক বাজারে এক ধাক্কায় ৪ শতাংশ বাড়ল তেলের দাম

স
সদ্য সংবাদ ডেস্ক
৯ অক্টোবর, ২০২৬ ১৪:১৫:০৪
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা এবং জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার ঝুঁকিতে অস্থির হয়ে উঠেছে বিশ্ব অর্থনীতি। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়ার পাশাপাশি যুক্তরাষ্ট্র, ইউরোপ ও এশিয়ার প্রধান শেয়ারবাজারগুলোতেও দরপতন দেখা গেছে। হরমুজ প্রণালি ও লোহিত সাগর ঘিরে নিরাপত্তা উদ্বেগ বাড়ায় জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৫ ডলার ছাড়িয়ে যায়। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে নতুন করে হামলা না চালানোর কথা জানানোর পর তেলের দাম কিছুটা কমে আসে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রধান শেয়ারবাজার সূচক এসঅ্যান্ডপি ৫০০ বৃহস্পতিবার লেনদেন শেষে প্রায় শূন্য দশমিক ৫ শতাংশ কমে যায়। ইউরোপ ও এশিয়ার বিভিন্ন শেয়ারবাজারেও নেতিবাচক প্রবণতা দেখা যায়। মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘায়িত হলে জ্বালানি ব্যয় ও বৈশ্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডে এর প্রভাব পড়তে পারে- এমন আশঙ্কাও বাজারে চাপ তৈরি করছে।

এদিকে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী এবং সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোটের মধ্যে সংঘাত নতুন করে তীব্র হয়েছে। বৃহস্পতিবার সকালে হুথি গোষ্ঠীর এক সামরিক মুখপাত্র দাবি করেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরে হামলা চালানো হয়েছে। এ পরিস্থিতিতে আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়ছে। সাম্প্রতিক সময়ে ইরানের অবরোধের কারণে দীর্ঘদিন এই পথে জাহাজ চলাচল ব্যাহত হয়েছিল। পরে মার্কিন বাহিনীর দিকনির্দেশনা ও নিরাপত্তা সহায়তায় কিছু জাহাজ পরিচালনাকারী প্রতিষ্ঠান আবারও এই নৌপথ ব্যবহার শুরু করে। তবে গত এক সপ্তাহে হরমুজ প্রণালি ও আশপাশের এলাকায় তেলবাহী জাহাজে হামলার ঘটনা বেড়ে যাওয়ায় পরিবহনব্যবস্থা আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে।

শুধু হরমুজ প্রণালিই নয়, লোহিত সাগর ঘিরেও বাড়ছে উদ্বেগ। সৌদি আরবের তেল রপ্তানির বিকল্প রুট হিসেবে গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে হুথি গোষ্ঠী ও সৌদি নেতৃত্বাধীন জোটের সংঘাত জ্বালানি পরিবহনে নতুন ঝুঁকি তৈরি করছে। ফলে একই সময়ে একাধিক গুরুত্বপূর্ণ নৌপথে অস্থিরতা বিশ্ববাজারে তেলের সরবরাহ নিয়ে অনিশ্চয়তা বাড়াচ্ছে।

জ্বালানিবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান রিস্ট্যাড এনার্জির জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট হোর্হে লিওন বলেন, পরিস্থিতি বিবেচনায় তেলের দাম কমার সম্ভাবনা থাকলেও বাস্তবে তা হয়নি। বিশেষ করে লোহিত সাগর অঞ্চলের পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

লিওনের মতে, ইরানকে ঘিরে ট্রাম্পের হুমকিও তেলের বাজারে অস্থিরতা বাড়িয়েছে। চলতি সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধের পরবর্তী পদক্ষেপ নিয়ে বিভিন্ন বিকল্প বিবেচনার কথা বলেছিলেন। তবে বৃহস্পতিবারের বক্তব্যে মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে নতুন করে হামলা না চালানোর ইঙ্গিত পাওয়া যায়।

বিশ্লেষকদের আশঙ্কা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও ছড়িয়ে পড়লে হরমুজ প্রণালি ও লোহিত সাগরে জাহাজ চলাচল ব্যাহত হতে পারে। এতে জ্বালানি সরবরাহের ব্যয় বাড়ার পাশাপাশি বিশ্ববাজারে তেলের দাম ও শেয়ারবাজারে অস্থিরতা আরও তীব্র হওয়ার ঝুঁকি রয়েছে।

সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস

সদ্য সংবাদ/এসকে

অর্থনীতি ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. তাজমিন হত্যার আসামি সুমনকে আনা হয়েছে কুমিল্লায়, উদ্ধার মোবাইল ফোন সদ্য. মানসিক স্বাস্থ্য নিয়ে ভয়, লজ্জা ও কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. গাজীপুরে প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট সদ্য. তাজমিন হত্যা মামলার তদন্তে নতুন মোড়, আইফোনের তথ্য ধরে অনুসন্ধান সদ্য. বান্ধবী ভালো না তাই ৬ মাস মেয়েকে স্কুলে যেতে দেননি তাজমিনের মা! সদ্য. নানা পাটেকরের অস্বাভাবিক মৃত্যু! পুলিশের মামলা সদ্য. হাত বাঁধা উদ্ধার গৃহবধূর মরদেহের পরিচয় মিলেছে, যৌতুকের দাবিতে হত্যার অভিযোগ সদ্য. ডিপি ওয়ার্ল্ডকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী সদ্য. রিয়াদ বিমানবন্দর লক্ষ্য করে আবারও হুতিদের হামলা সদ্য. যে জেলের জেলার ছিলেন, সেখানেই বন্দী হলেন দিব্যা চৌধুরী সদ্য. তাজমিন হত্যার আসামি সুমনকে আনা হয়েছে কুমিল্লায়, উদ্ধার মোবাইল ফোন সদ্য. মানসিক স্বাস্থ্য নিয়ে ভয়, লজ্জা ও কুসংস্কার দূর করার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. গাজীপুরে প্রকাশ্যে বিকাশ এজেন্টকে গুলি, ৩ কোটি টাকা লুট সদ্য. তাজমিন হত্যা মামলার তদন্তে নতুন মোড়, আইফোনের তথ্য ধরে অনুসন্ধান সদ্য. বান্ধবী ভালো না তাই ৬ মাস মেয়েকে স্কুলে যেতে দেননি তাজমিনের মা! সদ্য. নানা পাটেকরের অস্বাভাবিক মৃত্যু! পুলিশের মামলা সদ্য. হাত বাঁধা উদ্ধার গৃহবধূর মরদেহের পরিচয় মিলেছে, যৌতুকের দাবিতে হত্যার অভিযোগ সদ্য. ডিপি ওয়ার্ল্ডকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী সদ্য. রিয়াদ বিমানবন্দর লক্ষ্য করে আবারও হুতিদের হামলা সদ্য. যে জেলের জেলার ছিলেন, সেখানেই বন্দী হলেন দিব্যা চৌধুরী