রাঙামাটির রাজস্থলী স্বাস্থ্য কমপ্লেক্সে আর্থিক অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

ম
মেহেদী হাসান (রাঙামাটি প্রতিনিধি)
৮ নভেম্বর, ২০২৬ ১৮:০৩:৩২
ছবি: সদ্য সংবাদ

রাঙামাটির রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর্থিক লেনদেন ও বিভিন্ন কেনাকাটায় অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রায় চার ঘণ্টার পরিদর্শনে হাসপাতালের নথিপত্র, ওষুধ কেনা ও সরবরাহের হিসাবসহ বিভিন্ন বিল-ভাউচার পরীক্ষা করেছেন কর্মকর্তারা। এ সময় কিছু ক্ষেত্রে অনিয়মের প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে দুদক।

রোববার (৮ নভেম্বর) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত দুদকের রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়ের পাঁচ সদস্যের একটি দল হাসপাতালটিতে এ অভিযান পরিচালনা করে।

দুদক সূত্র জানায়, স্বাস্থ্য কমপ্লেক্সটির বিভিন্ন অনিয়ম নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন এবং রোগীদের কাছ থেকে কমিশনে জমা পড়া অভিযোগের পরিপ্রেক্ষিতে সরেজমিনে যাচাইয়ের উদ্যোগ নেওয়া হয়।

অভিযান চলাকালে হাসপাতালের প্রশাসনিক ও আর্থিক নথি খতিয়ে দেখেন দুদকের সদস্যরা। সরকারি অর্থে ওষুধ ও চিকিৎসাসামগ্রী কেনা, বিভিন্ন সরঞ্জাম সংগ্রহ এবং সংশ্লিষ্ট ব্যয়ের হিসাব যাচাই করা হয়। পাশাপাশি চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলে হাসপাতালের সেবার মান ও তাঁদের ভোগান্তির বিষয়ে তথ্য সংগ্রহ করেন কর্মকর্তারা।

দুদকের রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক সরোয়ার হোসেন অভিযান পরিচালনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালের কয়েকটি কেনাকাটা ও বিল-ভাউচারে অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। সংগৃহীত তথ্য ও নথিপত্রের ভিত্তিতে বিস্তারিত প্রতিবেদন তৈরি করে দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে। সেখান থেকে পরবর্তী নির্দেশনা অনুযায়ী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

এদিকে অভিযানে পাওয়া ত্রুটি প্রসঙ্গে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নওশাদ খান বলেন, কিছু বিল-ভাউচারে অসংগতি পাওয়া গেছে। তবে তাঁর দাবি, এসব ত্রুটি গুরুতর কোনো বিষয় নয়।

দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, সংগৃহীত তথ্য পর্যালোচনার পরই এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নির্ধারণ করা হবে।

​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রশিক্ষণের জন্য পাকিস্তান গেলেন বাংলাদেশের ৩৪ সরকারি কর্মকর্তা সদ্য. সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ সদ্য. বাংলাদেশের ২৯তম পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটি গঠন সদ্য. শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি, এখানে আবেগের স্থান নেই: আইনমন্ত্রী সদ্য. আজ ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সদ্য. উত্তর যুবদলের নতুন আহ্বায়ক মিজানুর রহমান রাজ, সদস্য সচিব মিলন সদ্য. ২০২৮ সালের কারিকুলামে ‘শিখনফলভিত্তিক’ শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য সরকারের: ববি হাজ্জাজ সদ্য. নতুন বেতন গ্রেডের জটিলতা নিরসনে ছয় মন্ত্রীকে নিয়ে কমিটি গঠন সদ্য. প্রশিক্ষণের জন্য পাকিস্তান গেলেন বাংলাদেশের ৩৪ সরকারি কর্মকর্তা সদ্য. সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ সদ্য. বাংলাদেশের ২৯তম পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী সদ্য. সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জারি করল মাউশি সদ্য. ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটি গঠন সদ্য. শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি, এখানে আবেগের স্থান নেই: আইনমন্ত্রী সদ্য. আজ ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সদ্য. উত্তর যুবদলের নতুন আহ্বায়ক মিজানুর রহমান রাজ, সদস্য সচিব মিলন সদ্য. ২০২৮ সালের কারিকুলামে ‘শিখনফলভিত্তিক’ শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য সরকারের: ববি হাজ্জাজ সদ্য. নতুন বেতন গ্রেডের জটিলতা নিরসনে ছয় মন্ত্রীকে নিয়ে কমিটি গঠন