গ্রামবাসীর অভিযানে মাদকসহ ধরা পড়ল শীর্ষ কারবারি , নারীসহ ৩ জনকে পুলিশে সোপর্দ

স
সাখাওয়াত সাকিব ( মীরসরাই প্রতিনিধি )
১৯ অক্টোবর, ২০২৬ ১৮:১৪:১৩

চট্টগ্রামের মিরসরাইয়ে ইয়াবা সেবনের সময় হাতেনাতে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ নারীসহ তিনজনকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী।

সোমবার (১৯ অক্টোবর) রাত ১ টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকায় গ্রামবাসীরা এ অভিযান পরিচালনা করেন। অভিযান চালিয়ে ইয়াবা সেবনের সময় হাতেনাতে ৬০ পিস ইয়াবাসহ নারীসহ ৩ জনকে ধরে পুলিশে সোপর্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মধ্যম সোনাপাহাড় এলাকার মো. হানিফ (৪০)। মো. নেজাম (৪৮) এবং দক্ষিণ সোনাপাহাড় এলাকার আছমা বেগম (৩৫)। এদের মধ্যে হানিফ দীর্ঘদিন এলাকায় মাদকের ব্যবসা করছে বলে দাবি গ্রামবাসীর।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, গ্রামবাসীরা ঐক্যবদ্ধ হয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় হাতেনাতে তিনজনকে আটক করে আমাদের জানালে আমরা ঘটনাস্থলে গিয়ে৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজকে গ্রেপ্তার করি। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।

সদ্য সংবাদ/এসকে

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দেশবাসী তাকিয়ে আছে কবে পদত্যাগ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী: নাহিদ ইসলাম সদ্য. কক্সবাজারে অস্ত্রের মুখে ৫০-৬০ যানবাহনে ডাকাতি সদ্য. ভারতে রাজনৈতিক পরিবারের উত্তরসূরি এবার সুদিনের অপেক্ষায়: দ্য নিউ ইয়র্ক টাইমস সদ্য. মধ্যবর্তী নির্বাচনের আগেই ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, সমর্থন নেমে ৩১ শতাংশে সদ্য. জুলাই আন্দোলনের প্রথম কোনো আসামি মুক্তি পেলেন কারাগার থেকে সদ্য. আট মাসে পদত্যাগ করলেন বিএনপি সরকারের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী সদ্য. রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি: প্রধানমন্ত্রী সদ্য. অর্থনীতির মূল চালিকাশক্তি হয়ে উঠছে জ্বালানি খাত: অর্থমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রী ফজরের নামাজের পর থেকে গভীর রাত পর্যন্ত কাজ করেন: আইনমন্ত্রী সদ্য. দেশবাসী তাকিয়ে আছে কবে পদত্যাগ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী: নাহিদ ইসলাম সদ্য. কক্সবাজারে অস্ত্রের মুখে ৫০-৬০ যানবাহনে ডাকাতি সদ্য. ভারতে রাজনৈতিক পরিবারের উত্তরসূরি এবার সুদিনের অপেক্ষায়: দ্য নিউ ইয়র্ক টাইমস সদ্য. মধ্যবর্তী নির্বাচনের আগেই ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, সমর্থন নেমে ৩১ শতাংশে সদ্য. জুলাই আন্দোলনের প্রথম কোনো আসামি মুক্তি পেলেন কারাগার থেকে সদ্য. আট মাসে পদত্যাগ করলেন বিএনপি সরকারের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী সদ্য. রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি: প্রধানমন্ত্রী সদ্য. অর্থনীতির মূল চালিকাশক্তি হয়ে উঠছে জ্বালানি খাত: অর্থমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রী ফজরের নামাজের পর থেকে গভীর রাত পর্যন্ত কাজ করেন: আইনমন্ত্রী