মাত্র ১১ মাসেই পবিত্র কোরআনের হাফেজ ৮ বছরের মুগ্ধ

ম
মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
৮ অক্টোবর, ২০২৬ ১৭:৫৮:৫৯
সাখাওয়াত সাকিব

মাত্র ১১ মাসের অধ্যবসায়ে পবিত্র কোরআন মাজিদ হিফজ করে আলোচনায় এসেছে ৮ বছর ৩ মাস বয়সী শিশু রামিন নাওয়াফ মুগ্ধ। চট্টগ্রামের মিরসরাইয়ের দারুল কোরআন মাদরাসা ও এতিমখানার হিফজ বিভাগের এই শিক্ষার্থী বৃহস্পতিবার (৮ অক্টোবর) তার হিফজ সম্পন্ন করে।

মিরসরাই পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গোভনীয়া এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটিতে গত বছরের নভেম্বরে ভর্তি হয়েছিল মুগ্ধ। এরপর নিয়মিত পড়াশোনা, শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান এবং পরিবারের সহযোগিতায় অল্প সময়ের মধ্যেই পুরো কোরআন মুখস্থ করার কৃতিত্ব অর্জন করে সে।

মাদরাসা সংশ্লিষ্টরা জানান, হিফজের সময় মুগ্ধের পড়ার গতি ছিল বেশ ভালো। প্রতিদিনের পাঠ হিসেবে কখনো চার থেকে পাঁচ পৃষ্ঠা, আবার কখনো পাঁচ থেকে সাত পৃষ্ঠা পর্যন্ত কোরআনের আয়াত মুখস্থ করে শিক্ষকদের কাছে শুনিয়েছে সে। শিশুটির এমন ধারাবাহিকতা ও আগ্রহ শিক্ষক ও সহপাঠীদের মধ্যেও প্রশংসা কুড়িয়েছে।

মুগ্ধ ফেনীর ছাগলনাইয়া উপজেলার উত্তর কুহমা গ্রামের মাসুদুল ইসলাম মজুমদার ও রাবেয়া আক্তার দম্পতির একমাত্র সন্তান। তার মা মিরসরাই কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক। মায়ের কর্মস্থলের কারণে পরিবারটি দীর্ঘদিন ধরে মিরসরাইয়ে বসবাস করছে।

মুগ্ধের বাবা মাসুদুল ইসলাম মজুমদার বলেন, ছোটবেলা থেকেই তার ছেলের ইচ্ছা ছিল ভবিষ্যতে কাবার ইমাম হওয়া। ছেলের এই স্বপ্ন পূরণে পরিবার সবসময় পাশে থাকবে। আট বছর বয়সেই সে কোরআনের হাফেজ হওয়ায় তারা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছেন।

দারুল কোরআন মাদরাসা ও এতিমখানার মুহতামিম আবু নাছের মোহাম্মদ ইউসুফ বলেন, মুগ্ধের এই অর্জনের পেছনে তার নিয়মিত অনুশীলন, শিক্ষকদের পরিশ্রম এবং পরিবারের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মাত্র ১১ মাসে পুরো কোরআন হিফজ করা অত্যন্ত প্রশংসনীয় একটি অর্জন। ভবিষ্যতে মুগ্ধ যেন দ্বীনি শিক্ষায় আরও এগিয়ে যেতে পারে, সে জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দেশবাসী তাকিয়ে আছে কবে পদত্যাগ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী: নাহিদ ইসলাম সদ্য. কক্সবাজারে অস্ত্রের মুখে ৫০-৬০ যানবাহনে ডাকাতি সদ্য. ভারতে রাজনৈতিক পরিবারের উত্তরসূরি এবার সুদিনের অপেক্ষায়: দ্য নিউ ইয়র্ক টাইমস সদ্য. মধ্যবর্তী নির্বাচনের আগেই ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, সমর্থন নেমে ৩১ শতাংশে সদ্য. জুলাই আন্দোলনের প্রথম কোনো আসামি মুক্তি পেলেন কারাগার থেকে সদ্য. আট মাসে পদত্যাগ করলেন বিএনপি সরকারের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী সদ্য. রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি: প্রধানমন্ত্রী সদ্য. অর্থনীতির মূল চালিকাশক্তি হয়ে উঠছে জ্বালানি খাত: অর্থমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রী ফজরের নামাজের পর থেকে গভীর রাত পর্যন্ত কাজ করেন: আইনমন্ত্রী সদ্য. দেশবাসী তাকিয়ে আছে কবে পদত্যাগ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী: নাহিদ ইসলাম সদ্য. কক্সবাজারে অস্ত্রের মুখে ৫০-৬০ যানবাহনে ডাকাতি সদ্য. ভারতে রাজনৈতিক পরিবারের উত্তরসূরি এবার সুদিনের অপেক্ষায়: দ্য নিউ ইয়র্ক টাইমস সদ্য. মধ্যবর্তী নির্বাচনের আগেই ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, সমর্থন নেমে ৩১ শতাংশে সদ্য. জুলাই আন্দোলনের প্রথম কোনো আসামি মুক্তি পেলেন কারাগার থেকে সদ্য. আট মাসে পদত্যাগ করলেন বিএনপি সরকারের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী সদ্য. রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি: প্রধানমন্ত্রী সদ্য. অর্থনীতির মূল চালিকাশক্তি হয়ে উঠছে জ্বালানি খাত: অর্থমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রী ফজরের নামাজের পর থেকে গভীর রাত পর্যন্ত কাজ করেন: আইনমন্ত্রী