মামলার পর আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মী যোগ দিলেন বিএনপিতে

স
সদ্য সংবাদ ডেস্ক
৩ অক্টোবর, ২০২৬ ১২:৪৮:৩৮
ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। শুক্রবার রাতে উপজেলা পরিষদে স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুলের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

পৌর ছাত্রলীগের সভাপতি খাইরুজ্জামানের নেতৃত্বে নেতাকর্মীরা বিএনপিতে যোগ দেন বলে জানা গেছে।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি আলহাজ খন্দকার ইকবাল হোসেন সেলিম, সহসভাপতি ওবায়দুল আলম সম্রাট, সাধারণ সম্পাদক আয়ুব মোল্লা, যুগ্ম সম্পাদক সাঈদ মুন্সী ও সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বিটুসহ দলের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আরও ছিলেন পৌর বিএনপির সাবেক সভাপতি আবু জাফর মুন্সী, সাধারণ সম্পাদক মুন্সী মনিরুজ্জামান, আলিয়ুজ্জামান লাবলুসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ভাঙ্গার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগপন্থী সংগঠনের মিছিল-সমাবেশ এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটার কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও প্রশাসনের তৎপরতা বাড়ে।

এরপর বিএনপি নেতা কাইয়ুম মোল্লা বাদী হয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১৯৫ নেতাকর্মীর নাম উল্লেখ করে থানায় মামলা করেন।

মামলা হওয়ার পর স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একটি অংশ বিএনপিতে যোগ দিচ্ছেন বলে স্থানীয় পর্যায়ে আলোচনা তৈরি হয়েছে। গ্রেপ্তার ও আইনি পদক্ষেপের আশঙ্কা থেকেই অনেকে দল পরিবর্তন করছেন বলে স্থানীয় সূত্রের দাবি।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. আফগানদের কাছে হেরে বাংলাদেশের বিদায় সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে ইশরাক, অভিজ্ঞতা কম: নিলোফার মনি সদ্য. সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. আফগানদের কাছে হেরে বাংলাদেশের বিদায় সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে ইশরাক, অভিজ্ঞতা কম: নিলোফার মনি সদ্য. সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার