দুর্গাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

স
সদ্য সংবাদ ডেস্ক
২ অক্টোবর, ২০২৬ ১৫:৫৩:৩৭
ছবি: সংগৃহীত

রাজশাহীর দুর্গাপুরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক উপজেলা সভাপতি আলমগীর হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে রাজশাহীর আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে উপজেলার দেবীপুর মোড় এলাকায় অভিযান চালিয়ে আলমগীর হোসেনকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয় বলে জানিয়েছে পুলিশ।

আলমগীর হোসেন দুর্গাপুর পৌরসভার হরিপুর গ্রামের বাসিন্দা আবুল হোসেনের ছেলে। তিনি একসময় দুর্গাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার জানান, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আইনগত প্রক্রিয়া শেষে শুক্রবার (২ অক্টোবর) দুপুরে তাকে রাজশাহীর আদালতে পাঠানো হয়।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. আফগানদের কাছে হেরে বাংলাদেশের বিদায় সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে ইশরাক, অভিজ্ঞতা কম: নিলোফার মনি সদ্য. সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. আফগানদের কাছে হেরে বাংলাদেশের বিদায় সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে ইশরাক, অভিজ্ঞতা কম: নিলোফার মনি সদ্য. সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার