সার গুদামজাতের দায়ে সিরাজগঞ্জে জামায়াত নেতাকে জরিমানা

স
সদ্য সংবাদ ডেস্ক
২ অক্টোবর, ২০২৬ ১১:৩২:২৪
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের কামারখন্দে অনুমোদিত বিনির্দেশের বাইরে সার গুদামজাত করার অভিযোগে উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির-২ মো. মনিরুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। একই অভিযানে তার গুদাম থেকে ১৮ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ছোট ধোপাকান্দি গ্রামে অভিযানটি পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রাতে একটি অটোরিকশায় করে কয়েক বস্তা সার ওই গুদামে নেওয়ার খবর স্থানীয়দের নজরে আসে। পরে তারা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লা আল মামুনের নেতৃত্বে একটি দল সেখানে যায়।

অভিযানকালে উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরিদ হোসাইন, কামারখন্দ থানার ওসি মো. হাশমত আলী এবং পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। গুদাম পরিদর্শনের পর সেখানে সংরক্ষিত সারের বিষয়ে প্রয়োজনীয় যাচাই-বাছাই করা হয়।

প্রশাসন জানায়, সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২ ধারায় বিনির্দেশ বহির্ভূতভাবে সার গুদামজাত করা অপরাধ। এ অপরাধে মনিরুল ইসলামকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পাশাপাশি গুদামে থাকা ১৮ বস্তা ইউরিয়া সার সরকারি হেফাজতে নেওয়া হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লা আল মামুন জানান, নিয়ম না মেনে সার গুদামজাত করায় আইন অনুযায়ী অর্থদণ্ড আরোপ করা হয়েছে। একই সঙ্গে গুদামে থাকা ১৮ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়েছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. আফগানদের কাছে হেরে বাংলাদেশের বিদায় সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে ইশরাক, অভিজ্ঞতা কম: নিলোফার মনি সদ্য. সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার সদ্য. মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজি জহিরের সেই ফ্ল্যাটে সদ্য. কক্সবাজারে সমুদ্রে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩ সদ্য. সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির সদ্য. আখচাষিদের প্রণোদনা তালিকায় প্রথম স্থানে বিএনপির এমপি চাঁদের নাম সদ্য. ভুল রাজনীতি করে আ.লীগকে ফেরার সুযোগ দিচ্ছে বিএনপি: গোলাম পরওয়ার সদ্য. আফগানদের কাছে হেরে বাংলাদেশের বিদায় সদ্য. ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি সদ্য. ‘পোষ্য কোটায়’ রাজনীতিতে ইশরাক, অভিজ্ঞতা কম: নিলোফার মনি সদ্য. সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সদ্য. সরবরাহ সংকটে বাড়ছে চাল-চিনির দাম, কমছে গম-ভুট্টার