থানা থেকে লুট করা অস্ত্র-গুলি মিললো মসজিদে

সদ্য সংবাদ ডেস্ক
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১৯:৫৮:৩৫
ছবি: সংগৃহীত

মসজিদের ভেতরে কোরআন রাখার তাকের ওপর পড়ে ছিল পিস্তল, ম্যাগাজিন ও গুলি। নামাজের স্থানে এমন অস্ত্র পড়ে থাকতে দেখে চাঞ্চল্য তৈরি হয় স্থানীয়দের মধ্যে। পরে খবর পেয়ে অস্ত্রগুলো থানায় হস্তান্তর করা হয়।

ঘটনাটি নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভার বাজার মসজিদে। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে মসজিদের দ্বিতীয় তলার দক্ষিণ পাশের কোরআন রাখার তাকের ওপর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ৯ এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

জানা গেছে, মসজিদের মোয়াজ্জিন নাসির উদ্দিন প্রথমে অস্ত্রগুলো দেখতে পান। পরে তিনি সেগুলো নিয়ে আড়াইহাজার থানায় যান এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেনের কাছে হস্তান্তর করেন।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্রটি নিয়ে প্রাথমিকভাবে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) শফিউল ইসলামের ভাষ্য, ৯ এমএম পিস্তলটি ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় আড়াইহাজার থানা থেকে লুট হওয়া পুলিশের অস্ত্রগুলোর একটি বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

তবে কীভাবে পুলিশের লুট হওয়া অস্ত্রটি মসজিদের ভেতরে পৌঁছাল এবং কারা এটি সেখানে রেখে গেছে, তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

উদ্ধার করা পিস্তল, ম্যাগাজিন ও গুলির বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সদ্য সংবাদ/এসকে

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ইউরোপে সাগরপথে অবৈধ প্রবেশ, শীর্ষে বাংলাদেশি নাগরিকরা সদ্য. নবম পে-স্কেলে সরকারের নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন সদ্য. তিন জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গুলশানে মিছিলের জেরে আ.লীগের ২৪ নেতাকর্মী ১০ দিনের রিমান্ডে সদ্য. আমরা জনগণের দাবি আদায় করেই ছাড়বো: ডা. শফিকুর রহমান সদ্য. পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করে প্রজ্ঞাপন জারি সদ্য. ব্রিকসের সম্মেলনে ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ গৃহীত সদ্য. গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলের ঘটনায় গ্রেপ্তার ৩২ সদ্য. সরকারের সমালোচনা করুন, তবে অহেতুক বাধা সৃষ্টি নয়: আবদুস সালাম সদ্য. প্রথমবারের মতো ইংল্যান্ডের মাটিতে ‘হোয়াইটওয়াশ’ পাকিস্তান সদ্য. ইউরোপে সাগরপথে অবৈধ প্রবেশ, শীর্ষে বাংলাদেশি নাগরিকরা সদ্য. নবম পে-স্কেলে সরকারের নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন সদ্য. তিন জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গুলশানে মিছিলের জেরে আ.লীগের ২৪ নেতাকর্মী ১০ দিনের রিমান্ডে সদ্য. আমরা জনগণের দাবি আদায় করেই ছাড়বো: ডা. শফিকুর রহমান সদ্য. পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করে প্রজ্ঞাপন জারি সদ্য. ব্রিকসের সম্মেলনে ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ গৃহীত সদ্য. গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলের ঘটনায় গ্রেপ্তার ৩২ সদ্য. সরকারের সমালোচনা করুন, তবে অহেতুক বাধা সৃষ্টি নয়: আবদুস সালাম সদ্য. প্রথমবারের মতো ইংল্যান্ডের মাটিতে ‘হোয়াইটওয়াশ’ পাকিস্তান