পার্বত্য চট্টগ্রাম বিষয়ক ৩টি বিশেষ কমিটি গঠন: প্রধানমন্ত্রীকে পিসিএনপি’র ধন্যবাদ ও অভিনন্দন

চট্টগ্রাম প্রতিনিধি
১২ সেপ্টেম্বর, ২০২৬ ১৩:৫৮:১২
ছবি: সংগৃহীত

পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সকল জাতিগোষ্ঠীর সাংবিধানিক অধিকার রক্ষা, সার্বভৌমত্ব নিশ্চিতকরণ এবং বৈষম্যহীন স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তিনটি বিশেষ উচ্চপর্যায়ের কমিটি গঠন করায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)।

​শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ১২:০০ টায় রাঙামাটির কাঁঠালতলীস্থ মৃধা ভবনে পিসিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় বর্তমান সরকার 'পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি', 'পার্বত্য চট্টগ্রাম বিষয়ক নির্বাহী কমিটি' এবং 'পার্বত্য চট্টগ্রাম বিষয়ক পরামর্শক কমিটি' গঠন করেছে।

দেশের স্বাধীনতার ৫৫ বছরের ইতিহাসে পাহাড়ের সাধারণ ও নিপীড়িত মানুষের অধিকার রক্ষায় অতীতে কোনো সরকার এমন ঐতিহাসিক ও যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেনি। এই তিন স্তরের শক্তিশালী কমিটি নিরলসভাবে কাজ করে পার্বত্যঞ্চলের মূল সমস্যা সমাধান ও সুষম উন্নয়ন নিশ্চিত করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

​সংবাদ সম্মেলনে উপস্থিত নেতৃবৃন্দ মানবিক ও সফল প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বলেন, "এই সিদ্ধান্তের মাধ্যমে পাহাড়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের সাংবিধানিক স্বীকৃতি ও সহাবস্থান নিশ্চিত করার যে পথ সুগম হয়েছে, তা চিরস্মরণীয় হয়ে থাকবে।"

​উক্ত সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) রাঙামাটি জেলা শাখার সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের (পিসিসিপি) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য মো. হাবীব আজম, পিসিসিপি রাঙামাটি জেলা সভাপতি তাজুল ইসলাম তাজ এবং সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনসহ পিসিএনপি ও এর সহযোগী সংগঠনের জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

​সংবাদ সম্মেলন শেষে উপস্থিত গণমাধ্যমকর্মীদের মূল্যবান সময়ের জন্য আয়োজকদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

সদ্য সংবাদ/এসকে

সারাদেশ ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ইউরোপে সাগরপথে অবৈধ প্রবেশ, শীর্ষে বাংলাদেশি নাগরিকরা সদ্য. নবম পে-স্কেলে সরকারের নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন সদ্য. তিন জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গুলশানে মিছিলের জেরে আ.লীগের ২৪ নেতাকর্মী ১০ দিনের রিমান্ডে সদ্য. আমরা জনগণের দাবি আদায় করেই ছাড়বো: ডা. শফিকুর রহমান সদ্য. পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করে প্রজ্ঞাপন জারি সদ্য. ব্রিকসের সম্মেলনে ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ গৃহীত সদ্য. গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলের ঘটনায় গ্রেপ্তার ৩২ সদ্য. সরকারের সমালোচনা করুন, তবে অহেতুক বাধা সৃষ্টি নয়: আবদুস সালাম সদ্য. প্রথমবারের মতো ইংল্যান্ডের মাটিতে ‘হোয়াইটওয়াশ’ পাকিস্তান সদ্য. ইউরোপে সাগরপথে অবৈধ প্রবেশ, শীর্ষে বাংলাদেশি নাগরিকরা সদ্য. নবম পে-স্কেলে সরকারের নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন সদ্য. তিন জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গুলশানে মিছিলের জেরে আ.লীগের ২৪ নেতাকর্মী ১০ দিনের রিমান্ডে সদ্য. আমরা জনগণের দাবি আদায় করেই ছাড়বো: ডা. শফিকুর রহমান সদ্য. পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করে প্রজ্ঞাপন জারি সদ্য. ব্রিকসের সম্মেলনে ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ গৃহীত সদ্য. গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের মিছিলের ঘটনায় গ্রেপ্তার ৩২ সদ্য. সরকারের সমালোচনা করুন, তবে অহেতুক বাধা সৃষ্টি নয়: আবদুস সালাম সদ্য. প্রথমবারের মতো ইংল্যান্ডের মাটিতে ‘হোয়াইটওয়াশ’ পাকিস্তান