নরসিংদীতে শীতলক্ষ্যায় গোসলে নেমে নারী-শিশুসহ ৪ জন নিখোঁজ

সদ্য সংবাদ ডেস্ক
১১ সেপ্টেম্বর, ২০২৬ ২২:২০:০৭
ছবি: সংগৃহীত

নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে নারী ও শিশুসহ চারজন নিখোঁজ হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রামে এ ঘটনা ঘটে। নদীতে তীব্র স্রোত থাকায় সন্ধ্যা পর্যন্ত তাঁদের উদ্ধার করা সম্ভব হয়নি। শনিবার সকালে আবার উদ্ধার অভিযান শুরু করার কথা জানিয়েছে ফায়ার সার্ভিস।

নিখোঁজ ব্যক্তিরা হলেন গাজীপুরের কালীগঞ্জ থানার ভঙ্গাল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো. ওবায়দুল্লাহ (৩৮), কাপাসিয়া থানার ফুলবাড়িয়া গ্রামের শান্তা (১৬), টাঙ্গাইল সদর উপজেলার জুয়েলের ছেলে মো. শান্ত (২৪) এবং শিবপুর থানার মজনু মিয়ার ছেলে সৌরভ (২০)।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, নিখোঁজ তিনজন লাখপুর গ্রামের মজনু মিয়ার বাড়িতে বেড়াতে এসেছিলেন। বিকেলে পরিবারের সদস্যদের সঙ্গে তাঁরা শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন। কিছুক্ষণ পর নদীর প্রবল স্রোতে তিনজন পানিতে তলিয়ে যান। তাঁদের উদ্ধারে এগিয়ে গিয়ে স্বজন সৌরভও স্রোতে ভেসে পানিতে তলিয়ে যান।

স্থানীয় লোকজন নদীতে নেমে চারজনকে উদ্ধারের চেষ্টা করলেও তাঁদের কারও সন্ধান মেলেনি। খবর পেয়ে শিবপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত উদ্ধার অভিযান পরিচালনা করেন।

সন্ধ্যা পর্যন্ত নিখোঁজ চারজনের কোনো সন্ধান না পাওয়ায় উদ্ধার কার্যক্রম স্থগিত করা হয়। শনিবার সকালে আবার অভিযান শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শিবপুর ফায়ার সার্ভিসের লিডার ইসলাম খান বলেন, নদীতে স্রোতের তীব্রতা বেশি থাকায় উদ্ধার অভিযান চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। সকালে ভৈরব থেকে ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধারকাজে অংশ নেবে।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিখোঁজ চারজনের নাম ও ঠিকানা সংগ্রহ করা হয়েছে। ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে। সকালে পুনরায় উদ্ধার অভিযান শুরু হবে।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. চলতি বছর ৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী সদ্য. চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিক বাড়ি ভাড়া নিয়ে কী করছিলেন, যা বলছে পুলিশ সদ্য. কাল শুরু ডেঙ্গু প্রতিরোধ অভিযান, সংসদের দক্ষিণ প্লাজায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সদ্য. সাইবার সুরক্ষা আইন মতপ্রকাশের স্বাধীনতার জন্য ঝুঁকিপূর্ণ: টিআইবি সদ্য. নতুন ঋণের চেয়ে ঋণ পরিশোধে বেশি গুরুত্ব সরকারের সদ্য. বরিশালে সমকাল অফিস থেকে প্রাক্তন ব্যুরো চিফের লাশ উদ্ধার সদ্য. নিজ আসনের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোতে অনুদান দিলেন প্রধানমন্ত্রী সদ্য. কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে অংশগ্রহণে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার সদ্য. ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ সদ্য. রাজনীতিতে ভালো নেতৃত্ব ছাড়া উন্নয়ন টেকসই হবে না: তথ্যমন্ত্রী সদ্য. চলতি বছর ৪১ লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী সদ্য. চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিক বাড়ি ভাড়া নিয়ে কী করছিলেন, যা বলছে পুলিশ সদ্য. কাল শুরু ডেঙ্গু প্রতিরোধ অভিযান, সংসদের দক্ষিণ প্লাজায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সদ্য. সাইবার সুরক্ষা আইন মতপ্রকাশের স্বাধীনতার জন্য ঝুঁকিপূর্ণ: টিআইবি সদ্য. নতুন ঋণের চেয়ে ঋণ পরিশোধে বেশি গুরুত্ব সরকারের সদ্য. বরিশালে সমকাল অফিস থেকে প্রাক্তন ব্যুরো চিফের লাশ উদ্ধার সদ্য. নিজ আসনের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোতে অনুদান দিলেন প্রধানমন্ত্রী সদ্য. কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে অংশগ্রহণে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার সদ্য. ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ সদ্য. রাজনীতিতে ভালো নেতৃত্ব ছাড়া উন্নয়ন টেকসই হবে না: তথ্যমন্ত্রী