বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী এবং সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকুর দ্রুত আরোগ্য কামনায় সিরাজগঞ্জে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জনের উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিল তার নিজ বাসভবনে অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে বক্তারা ইকবাল হাসান মাহমুদ টুকুর রাজনৈতিক ও সামাজিক ভূমিকার কথা তুলে ধরে তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে তিনি এলাকার মানুষের পাশে থেকে উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছেন।
রাশেদুল হাসান রঞ্জন বলেন, ইকবাল হাসান মাহমুদ টুকু উত্তরাঞ্চলের মানুষের কাছে একজন পরিচিত ও প্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। তার অসুস্থতায় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে উদ্বেগ তৈরি হয়েছে। মহান আল্লাহর কাছে তার দ্রুত সুস্থতা ও দীর্ঘ জীবন কামনা করছি।
পরে অনুষ্ঠিত বিশেষ মোনাজাতে ইকবাল হাসান মাহমুদ টুকুর শারীরিক সুস্থতা, রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় দোয়া করা হয়।
সদ্য সংবাদ/এসএস