নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থকদের হামলায় বিএনপি নেতার দাঁত ভাঙল

স
সদ্য সংবাদ ডেস্ক
২২ আগস্ট, ২০২৬ ২১:৫৩:৩৫
ছবি: সংগৃহীত

ফরিদপুরের সালথায় বিএনপির এক নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে শাহ আলম মাতুব্বর (৫৫) নামে ওই নেতা আহত হয়েছেন। হামলায় তার একটি দাঁত পড়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি। এ ঘটনায় থানায় মামলা হওয়ার পর একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২১ আগস্ট) বিকেলে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত শাহ আলম মাতুব্বর ওই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্র ও মামলার এজাহার থেকে জানা যায়, বাজারের একটি মুদি দোকানের সামনে পাকা সড়কে শাহ আলমের ওপর কয়েকজন হামলা চালায়। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।

শাহ আলমের অভিযোগ, মাঝারদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফরিদ মোল্যাকে গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে তার ওপর হামলা চালানো হয়েছে। তার দাবি, ফরিদ মোল্যার সমর্থকেরাই তাকে লক্ষ্য করে হামলা করেন।

এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের গাড়ি ভাঙচুরের মামলায় বুধবার ফরিদ মোল্যাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন শাহ আলম। ওই গ্রেপ্তারের জন্য তাকে দায়ী করে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ তার।

ঘটনার পর শাহ আলমের ভাই সজিব হোসেন বাদী হয়ে সালথা থানায় মামলা করেন। মামলায় মাঝারদিয়া গ্রামের মিরাজ মোল্যা, ইমরান মোল্যা, জিয়া মাতুব্বর, রাজিব মোল্যা, কাউসার মাতুব্বর ও শাহিদ শেখকে আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজনকে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

মামলার এজাহারে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধের কথা উল্লেখ করা হয়েছে। সেই বিরোধের জেরেই হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, হামলার ঘটনায় মামলা হয়েছে। মামলার এজাহারভুক্ত আসামি জিয়া মাতুব্বরকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. সৌদি আরবে হুথি হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল বাংলাদেশ