মুন্সীগঞ্জ জামায়াত মহিলা বিভাগের সরকারি কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ

ম
মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৮ আগস্ট, ২০২৬ ০০:৫২:০০
মো. শফিকুল ইসলাম ভূঞা

মুন্সীগঞ্জে জেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা মহিলা বিভাগের একটি প্রতিনিধি দল।

সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টা থেকে পৃথকভাবে এসব সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। জেলা মহিলা বিভাগের সেক্রেটারি বিউটি বেগমের নেতৃত্বে প্রতিনিধি দলটি জেলার বিভিন্ন সরকারি দপ্তরে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

প্রতিনিধি দলে ছিলেন জেলা মহিলা বিভাগের সহকারী সেক্রেটারি আমেনা আক্তার, জেলা অফিস ও পেশাজীবী বিষয়ক সেক্রেটারি কুলসুম আক্তার, মুন্সীগঞ্জ পৌরসভা জামায়াতের সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার আব্দুল মবিন এবং ২ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি মুহাম্মদ মহসিন মুন্সী।

সাক্ষাৎ কর্মসূচির অংশ হিসেবে প্রতিনিধি দলটি মুন্সীগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. সাজেদা বেগম পলি, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নাজমা বেগম এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইয়ের সহকারী পুলিশ সুপার আসমা জাহানের সঙ্গে পৃথক বৈঠক করেন।

বৈঠকগুলোতে মুন্সীগঞ্জের নারীদের বিভিন্ন বাস্তব সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন জামায়াতের মহিলা বিভাগের নেতৃবৃন্দ। বিশেষ করে নারীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিভিন্ন ইতিবাচক উদ্যোগের বিষয়ে আলোচনা হয়।

এ সময় নারীদের কল্যাণ ও উন্নয়নে সরকারি বিভিন্ন উদ্যোগে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ। সরকারি কর্মকর্তারাও এ আগ্রহকে স্বাগত জানান।

কর্মকর্তারা আশ্বস্ত করেন, মুন্সীগঞ্জের নারীদের কল্যাণ ও উন্নয়নে জামায়াতের মহিলা বিভাগ কোনো ইতিবাচক উদ্যোগ গ্রহণ করলে প্রশাসনের পক্ষ থেকে নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

সৌজন্য সাক্ষাৎ শেষে জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ জেলা মহিলা বিভাগের পক্ষ থেকে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের বই উপহার দেওয়া হয়।

প্রতিনিধি দলের পক্ষ থেকে বলা হয়, নারীদের স্বাস্থ্য, শিক্ষা, আর্থিক সক্ষমতা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ ধরনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের মাধ্যমে নারীদের বাস্তব সমস্যাগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।

সদ্য সংবাদ/এসএস

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের মৃতদেহ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার সদ্য. নোট অব ডিসেন্টে সংশোধন চাইলে বৈঠকে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. স্ত্রীকে বাঁচাতে ৫ লাখ টাকার সংগ্রাম, বাবার পাশে রাজপথে ১১ বছরের সন্তান সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ