জাপানগামী ফ্লাইটে তাজা ফল ও মাংস বহনে বিমানের নিষেধাজ্ঞা

এ
এলেন বিশ্বাস (ঢাকা উত্তরা প্রতিনিধি)
১২ নভেম্বর, ২০২৬ ২১:৪১:৩৪

জাপান ভ্রমণে ব্যাগেজ প্রস্তুতের ক্ষেত্রে যাত্রীদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। দেশটির নতুন কোয়ারেন্টিন ও শুল্কবিধি অনুযায়ী, তাজা ফল, মাংস এবং মাংসজাতীয় পণ্য বহন নিষিদ্ধ থাকায় এ বিষয়ে সতর্ক করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।

বিমানের পক্ষ থেকে প্রকাশিত এক সতর্কবার্তায় বিশেষ করে জাপানের নারিতা বিমানবন্দরগামী যাত্রীদের এসব পণ্য সঙ্গে না রাখার অনুরোধ জানানো হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, নিষেধাজ্ঞা অমান্য করে এসব পণ্য বহন করলে জাপানের বিমানবন্দরে যাত্রীদের অতিরিক্ত তল্লাশি ও জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হতে পারে। এতে স্বাভাবিক ভ্রমণপ্রক্রিয়া ব্যাহত হওয়ার পাশাপাশি সময়ক্ষেপণের আশঙ্কা রয়েছে।

এ ছাড়া দেশটির প্রচলিত নিয়ম লঙ্ঘন করলে বড় অঙ্কের জরিমানা এবং অন্যান্য আইনি জটিলতায় পড়তে পারেন যাত্রীরা।

এ পরিস্থিতিতে ফ্লাইটের চেক-ইন ও বোর্ডিংয়ের আগেই লাগেজ ভালোভাবে পরীক্ষা করার পরামর্শ দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। একই সঙ্গে জাপানি কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট এয়ারলাইন্সের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

বিশেষ করে জাপানপ্রবাসী বাংলাদেশি এবং দেশটিতে ভ্রমণ করতে ইচ্ছুক সব যাত্রীকে ভ্রমণের আগে নিষিদ্ধ পণ্যের বিষয়ে নিশ্চিত হয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা সদ্য. সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী সদ্য. তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত সদ্য. ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক সদ্য. বাংলাদেশ খুব ধনী দেশ নয়, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে: শিক্ষার্থীদের রাষ্ট্রপতি সদ্য. আমিরাতে ২৩ যানবাহনের সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০ সদ্য. অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরে সদ্য. নুসরাতের বাড়িতে আগুনের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভে নামছে এনসিপি সদ্য. বাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণ সদ্য. খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা সদ্য. সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী সদ্য. তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত সদ্য. ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক সদ্য. বাংলাদেশ খুব ধনী দেশ নয়, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে: শিক্ষার্থীদের রাষ্ট্রপতি সদ্য. আমিরাতে ২৩ যানবাহনের সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০ সদ্য. অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরে সদ্য. নুসরাতের বাড়িতে আগুনের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভে নামছে এনসিপি সদ্য. বাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণ