ঢাকা ক্লাব লিমিটেডের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক সংবাদের সম্পাদক ও প্রকাশক আলতামাশ কবির। শনিবার অনুষ্ঠিত ক্লাবটির পরিচালনা পর্ষদের নির্বাচনে তিনি ৯৭৬ ভোট পেয়ে জয়ী হন। তাঁর প্রতিদ্বন্দ্বী ও বর্তমান সভাপতি শামীম হোসেন পেয়েছেন ৩৯২ ভোট।
২০২৬-২০২৭ মেয়াদের নতুন পরিচালনা পর্ষদে সভাপতি ছাড়াও আরও ১০ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকা ক্লাবের আজীবন ও স্থায়ী সদস্যদের ভোটে নতুন পরিচালনা পর্ষদ নির্বাচিত হয়েছে। তবে নির্বাচনে মোট কতজন সদস্য ভোট দিয়েছেন, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কোনো তথ্য উল্লেখ করা হয়নি।
নতুন পর্ষদের নির্বাচিত পরিচালকরা হলেন তারেক আহমেদ আদেল, ওসামা তাসীর, তানভীর আজিজ খান, অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী, এস. এম. হাফিজ আল আশাদ, নাজমা আক্তার, মো. আমিনুল হক, আম্বারীন ইসলাম, আবদুর রহমান ও রাব্বানী জব্বার।
সদ্য সংবাদ/ এআর