ইডেন কলেজের শিক্ষার্থীদের হাতে নীলাচল পরিবহনের ১০টি বাস আটক

স
সদ্য সংবাদ ডেস্ক
২১ নভেম্বর, ২০২৬ ১৪:৫১:২০
ছবি: সংগৃহীত

এক নারী শিক্ষার্থীর সঙ্গে বাসের কর্মীর অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে নীলাচল পরিবহনের ১০টি বাস আটকে দিয়েছেন ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা। শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টার দিকে কলেজের প্রধান ফটকের সামনে বাসগুলো আটকে অবস্থান নেন তাঁরা।

শিক্ষার্থীরা বলেন, সম্প্রতি কলেজের এক শিক্ষার্থী বাসে যাতায়াতের সময় নির্ধারিত অর্ধেক ভাড়া দিতে চাইলে নীলাচল পরিবহনের এক হেলপার তা নিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে ওই শিক্ষার্থীকে অপমানজনক কথা বলা হয় এবং বাস থেকে নেমে যেতে বলা হয়।

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম ফাল্গুনী। তিনি কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ইসলামিক স্টাডিজ বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। গত ২০ নভেম্বর বাসের ভেতরে তাঁর সঙ্গে হেলপারের বাগ্‌বিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে অর্ধেক ভাড়া দেওয়া নিয়ে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় দেখা যায়।

শিক্ষার্থীদের দাবি, পরিচয়পত্র প্রদর্শনের পরও ওই শিক্ষার্থীর কাছ থেকে অর্ধেক ভাড়া গ্রহণ করা হয়নি। বরং তাঁকে লক্ষ্য করে অপমানজনক ও হুমকিমূলক মন্তব্য করেন বাসের কর্মী। এ ঘটনার বিচার এবং ভবিষ্যতে এমন আচরণ বন্ধের নিশ্চয়তা চেয়ে তাঁরা বাস আটকের সিদ্ধান্ত নেন।

শিক্ষার্থী আলিফা রামী বলেন, গণপরিবহনে শিক্ষার্থীদের অর্ধেক ভাড়া দেওয়ার প্রচলিত নিয়ম রয়েছে। পরিচয়পত্র দেখানোর পরও একজন নারী শিক্ষার্থীর সঙ্গে এমন আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। ঘটনার ভিডিও ও অভিযুক্ত হেলপারের ছবি তাঁদের কাছে রয়েছে।

তিনি আরও বলেন, বাস মালিক কর্তৃপক্ষকে লিখিতভাবে নিশ্চয়তা দিতে হবে, ভবিষ্যতে কোনো নারী শিক্ষার্থী হেনস্তার শিকার হলে তারা দায় নেবে। পাশাপাশি চালক ও হেলপারদের যাত্রীদের সঙ্গে সম্মানজনক আচরণের বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে। শুধু নীলাচল নয়, ভিআইপি ও মৌমিতা পরিবহনসহ অন্যান্য বাস কর্তৃপক্ষের কাছেও একই দাবি জানিয়েছেন তাঁরা।

আরেক শিক্ষার্থী জানান, গণপরিবহনে নারীদের সঙ্গে প্রায়ই অসৌজন্যমূলক আচরণের অভিযোগ ওঠে। অনেকেই বিব্রতকর পরিস্থিতির কারণে প্রতিবাদ করতে পারেন না। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতেই তাঁরা বাসগুলো আটকে রেখেছেন।

শিক্ষার্থীরা জানান, এ বিষয়ে পুলিশ, কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও হল সুপার তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছেন। সংশ্লিষ্টদের উপস্থিতিতে পরিবহন মালিকদের সঙ্গে আলোচনা করে দাবিগুলো বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নিতে চান তাঁরা।

এদিকে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিল জানান, ভাড়া নিয়ে এক শিক্ষার্থীর সঙ্গে বাসের হেলপারের বাগ্‌বিতণ্ডার বিষয়টি তাঁরা জানতে পেরেছেন। ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের বক্তব্য শুনে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে।

​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী সদ্য. বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট সদ্য. ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে গড়তে চায় সরকার সদ্য. শেখ হাসিনাকে বাংলাদেশে কখনোই ফেরত পাঠাবে না ভারত: শ্রীরাধা দত্ত সদ্য. বৈশাখী টেলিভিশনে দুর্বৃত্তদের হামলা, আহত বহু কর্মী সদ্য. মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ঐক্য আজও আমাদের উজ্জীবিত করে: রাষ্ট্রপতি সদ্য. শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন সদ্য. ভারত থেকে আগুন সন্ত্রাসে মদদ দিচ্ছেন হাসিনা: রিজভী সদ্য. তারেক রহমানের সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ সদ্য. ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় প্রধানমন্ত্রী সদ্য. ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী সদ্য. বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট সদ্য. ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসেবে গড়তে চায় সরকার সদ্য. শেখ হাসিনাকে বাংলাদেশে কখনোই ফেরত পাঠাবে না ভারত: শ্রীরাধা দত্ত সদ্য. বৈশাখী টেলিভিশনে দুর্বৃত্তদের হামলা, আহত বহু কর্মী সদ্য. মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ঐক্য আজও আমাদের উজ্জীবিত করে: রাষ্ট্রপতি সদ্য. শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন সদ্য. ভারত থেকে আগুন সন্ত্রাসে মদদ দিচ্ছেন হাসিনা: রিজভী সদ্য. তারেক রহমানের সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ সদ্য. ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনায় প্রধানমন্ত্রী