কুবির ইংরেজি বিভাগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

ক
কুবি প্রতিনিধি
১৩ নভেম্বর, ২০২৬ ০০:৩৯:২৭

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি বিভাগের সহযোগী সংগঠন লিবারেল মাইন্ডসের আয়োজনে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভাগের ১৯তম আবর্তনের শিক্ষার্থী মো. জোবায়ের ও মৌলি অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

শুরুতে পবিত্র কোরআন ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে নবীন ও প্রবীণ শিক্ষার্থীরা শুভেচ্ছা বক্তব্য দেন। বক্তব্য পর্ব শেষে নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহা. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক মো. হারুনসহ বিভাগের অন্যান্য শিক্ষক।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থী ২০তম আবর্তনের খালেদ মাহমুদ বলেন, “আজকের এই অভ্যর্থনা কোনো অচেনা অতিথিদের জন্য নয়। এটি পরিবারের আপনজনদের জন্য। আমরা আর অতিথি নই, আমরা এই পরিবারেরই একটি অংশ।”

তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়জীবন স্কুল ও কলেজজীবন থেকে সম্পূর্ণ আলাদা। এখানে নিজেদের দায়িত্ব নিজেদেরই নিতে হয়। আমরা সময় ব্যবস্থাপনা শিখেছি, প্রশ্ন করতে শিখেছি এবং দলগতভাবে কাজ করতে শিখেছি। শিক্ষকরা আমাদের শুধু বইয়ের পাঠই দেননি, জীবনের পাঠও শিখিয়েছেন।”

সভাপতির বক্তব্যে ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহা. হাবিবুর রহমান বলেন, “বিদায়ী শিক্ষার্থীরা যেখানেই যাও, যা-ই করো, তোমাদের অবশ্যই ইংরেজি বিভাগের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে হবে। এই বিভাগ থেকে অর্জিত জ্ঞান, শিক্ষা ও গবেষণার মাধ্যমে তোমরা পৃথিবীর নতুন নতুন দিগন্ত উন্মোচন করবে।”

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “তোমরা এই পরিবারের নতুন তারা, নতুন ফুল। তোমাদের স্বতঃস্ফূর্ততা, উদ্দীপনা ও শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন আমাদের মুগ্ধ করেছে। তোমাদের স্বপ্ন পূরণ করতে হলে কঠোর পরিশ্রম, অধ্যবসায়, ধৈর্য ও প্রতিকূলতা মোকাবিলার সক্ষমতা অর্জন করতে হবে।”

তিনি আরও বলেন, “তোমাদের শুধু শিক্ষাগত উৎকর্ষ অর্জন করলেই চলবে না, নৈতিক মানোন্নয়নও ঘটাতে হবে। ইংরেজি বিভাগের শিক্ষার্থী হিসেবে আমরা শিল্প ও সংস্কৃতির শিক্ষার্থী। তাই আমাদের সংস্কৃতিকে ধারণ করতে হবে এবং সমাজ, জাতি ও বৃহত্তর বিশ্বকে সমৃদ্ধ করতে ভূমিকা রাখতে হবে।”​


সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা সদ্য. সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী সদ্য. তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত সদ্য. ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক সদ্য. বাংলাদেশ খুব ধনী দেশ নয়, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে: শিক্ষার্থীদের রাষ্ট্রপতি সদ্য. আমিরাতে ২৩ যানবাহনের সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০ সদ্য. অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরে সদ্য. নুসরাতের বাড়িতে আগুনের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভে নামছে এনসিপি সদ্য. বাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণ সদ্য. খুলনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা সদ্য. সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা করছে সরকার: তথ্যমন্ত্রী সদ্য. তুরস্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত সদ্য. ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ও ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠক সদ্য. বাংলাদেশ খুব ধনী দেশ নয়, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে: শিক্ষার্থীদের রাষ্ট্রপতি সদ্য. আমিরাতে ২৩ যানবাহনের সংঘর্ষে নিহত ১৪, আহত ৩০ সদ্য. অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমারসহ পুলিশের ৬ কর্মকর্তা বরখাস্ত, একজন বাধ্যতামূলক অবসরে সদ্য. নুসরাতের বাড়িতে আগুনের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভে নামছে এনসিপি সদ্য. বাংলাদেশ ব্যাংকের সামনে ককটেল বিস্ফোরণ