জাবিতে দুর্গাপূজা উপলক্ষে টানা ১০ দিনের ছুটি

জ
জাবি প্রতিনিধি
১৩ অক্টোবর, ২০২৬ ২৩:০০:০২

শারদীয় দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে সাপ্তাহিক ছুটিসহ টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। আগামী ১৬ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস বন্ধ থাকবে। ছুটি শেষে ২৬ অক্টোবর থেকে যথারীতি ক্লাস শুরু হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৮ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ক্লাস বন্ধ থাকবে। এর আগে ১৬ ও ১৭ অক্টোবর সাপ্তাহিক ছুটি থাকায় সব মিলিয়ে টানা ১০ দিন ক্লাস বন্ধ থাকবে। ফলে ২৬ অক্টোবর থেকে শিক্ষার্থীরা আবার নিয়মিত ক্লাসে ফিরবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত তিন দিন এবং লক্ষ্মীপূজা উপলক্ষে ২৫ অক্টোবর এক দিন বিশ্ববিদ্যালয়ের অফিস বন্ধ থাকবে। তবে ১৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সব অফিস খোলা থাকবে।

এ ছাড়া ১৭, ২৩ ও ২৪ অক্টোবর উইকেন্ড ও ইভিনিং প্রোগ্রামের ক্লাস বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সদ্য সংবাদ/ এআর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্থার নিন্দা ১২ সাবেক উপদেষ্টার সদ্য. বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ সদ্য. সরকারের মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ: হাসনাত আবদুল্লাহ সদ্য. এনসিপির শীর্ষ নেতৃত্বে রদবদল, আসছে ‘সুপার সিক্স’ সদ্য. সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই সদ্য. ড. ইউনূসকে নিউইয়র্ক বিমানবন্দরে হয়রানি, তীব্র নিন্দা জানাল সরকার সদ্য. প্রতিটি ঘর হোক দুর্যোগ মোকাবিলার কেন্দ্রবিন্দু: রাষ্ট্রপতি সদ্য. ডেঙ্গু প্রতিরোধে মাইকিং ও ধর্মীয় উপাসনালয়ের মাধ্যমে সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ সদস্য বরখাস্ত সদ্য. ঢাকা-রিয়াদ রুটে ৬১ ফ্লাইট বাতিল, বিপাকে ৯ হাজার যাত্রী সদ্য. যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্থার নিন্দা ১২ সাবেক উপদেষ্টার সদ্য. বিরোধী দলকে নিয়েই সংবিধান সংশোধন চাই: সালাহউদ্দিন আহমদ সদ্য. সরকারের মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ: হাসনাত আবদুল্লাহ সদ্য. এনসিপির শীর্ষ নেতৃত্বে রদবদল, আসছে ‘সুপার সিক্স’ সদ্য. সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই সদ্য. ড. ইউনূসকে নিউইয়র্ক বিমানবন্দরে হয়রানি, তীব্র নিন্দা জানাল সরকার সদ্য. প্রতিটি ঘর হোক দুর্যোগ মোকাবিলার কেন্দ্রবিন্দু: রাষ্ট্রপতি সদ্য. ডেঙ্গু প্রতিরোধে মাইকিং ও ধর্মীয় উপাসনালয়ের মাধ্যমে সচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রীর সদ্য. ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ সদস্য বরখাস্ত সদ্য. ঢাকা-রিয়াদ রুটে ৬১ ফ্লাইট বাতিল, বিপাকে ৯ হাজার যাত্রী