রাজনীতি
হাদিকে এই মুহুর্তে একটা বেশ গুরুত্বপূর্ণ গিনিপিক ছাড়া কিছু মনে হয় নাই: মনি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের বিপ্লবী নেতা শহীদ শরীফ ওসমান হাদিকে ‘রাজনীতির গিনিপিক’ বলে মন্তব্য করেছেন বিএনপি নেত্রী ও সাবেক সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনি। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশো অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
১৭ বছরের নির্বাসন শেষে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, ঢাকায় ইতিহাস গড়ার অপেক্ষা
দীর্ঘ ১৭ বছরের বেশি সময় নির্বাসিত জীবন শেষে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাজ্যে যাওয়ার পর দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তিনি আবার বাংলাদেশের মাটিতে পা রাখছেন। এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বিএনপিতে ব্যাপক উৎসাহ ও আবেগের সৃষ্টি হয়েছে। এটি শুধু একজন রাজনৈতিক নেতার দেশে ফেরা নয়, বরং বিএনপির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীজুড়ে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।
জোট নয়, একাই নির্বাচন করব: হাসনাত আবদুল্লাহ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো জোটে না গিয়ে এককভাবে অংশ নেয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। শুক্রবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নে পদযাত্রা শেষে এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘অনেকে বলে আমরা জোট না করলে ৫০০ ভোটও পাব না। আমি দেবিদ্বারের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ঘুরছি ওই ৫০০ ভোটের জন্য। ৫০০ না, আমি দশ ভোট পেলেও এই ভোটারদের নিয়ে কাজ করে যাব। প্রয়োজনে হারলেও একাই নির্বাচন করব, তবু কোন জোটে যাবো না।’
খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে পাটওয়ারী-হাসনাত-জারা
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা। শনিবার (২৯ নভেম্বর) সকালে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ এবং সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা এভারকেয়ার হাসপাতালে যান।
হাদিকে নিয়ে নাহিদের আবেগঘন স্ট্যাটাস
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর দুর্বৃত্তদের গুলিবর্ষণের ঘটনায় আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি এই বক্তব্য দেন।
শেখ হাসিনা স্বাধীনতায় বিশ্বাস করেননি: সালাহউদ্দিন আহমেদ
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের অস্তিত্ব এবং স্বাধীনতায় কখনো বিশ্বাস করেননি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। ক্ষমতায় থাকাকালে পার্শ্ববর্তী এক দেশের সেবাদাস হিসেবে হাসিনা দেশের সম্পদ পাচারে সহযোগিতা করেছেন বলে অভিযোগ করে তিনি বলেন, 'শেষ পর্যন্ত তার নির্ধারিত ঠিকানাও হয়েছে দিল্লি।'
‘স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করিয়ে আমরা ঘরে ফিরবো’
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছেন মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী। শনিবার সকালে এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আজ লন্ডন থেকে দেশের উদ্দেশ্যে রওনা দেবেন তারেক রহমান
দেড় দশকেরও বেশি সময় পর দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্য সময় বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় লন্ডন থেকে রওনা দেওয়ার কথা রয়েছে তার। সব কিছু ঠিক থাকলে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকায় পৌঁছাবেন তিনি। তার সঙ্গে থাকবেন স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। তারেক রহমানের প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি।
দ্রুতই দেশে ফিরবেন তারেক রহমান: আমীর খসরু
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেকোনো সময়ে দেশে ফিরে আসবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর বনানীতে হোটেল সারিনায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। আমীর খসরু বলেন, ‘সব প্রস্তুতি চলছে। তারেক রহমান সহসাই দেশে ফিরে আসবেন।’
আশার গল্প শোনানোর মতো পরিস্থিতি নেই, ওসমান হাদির অবস্থা প্রসঙ্গে বিশেষ সহকারী
মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির অবস্থা নিয়ে আশার গল্প শোনানোর মতো পরিস্থিতি নেই বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। তিনি বলেন, আগামী ৭২ ঘণ্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
সংবাদমাধ্যমে হামলার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবি মাহফুজ আলমের
প্রথম আলো ও ডেইলি স্টারসহ সংবাদ প্রতিষ্ঠান এবং সাংবাদিকদের ওপর হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেন, কোনো ধরনের অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডে না জড়িয়ে নিয়মতান্ত্রিক ও দায়িত্বশীলভাবে আন্দোলন চালিয়ে নিতে হবে।
জামায়াতে ইসলামী ডাকে রাজধানীতে মহাসমাবেশ ৩ জানুয়ারি
আগামী ৩ জানুয়ারি (শুক্রবার) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে দেশের সর্ববৃহৎ মহাসমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাম্প্রতিক বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, এই সমাবেশে শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের পাশাপাশি দেশব্যাপী অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানানো হবে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের জানান, সমাবেশে চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ এবং দেশের নিরাপত্তা বিষয়ক দাবিও তোলার পরিকল্পনা রয়েছে।