রাজনীতি
খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়: মির্জা ফখরুল
বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে অত্যন্ত সংকটময় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৮ নভেম্বর) জুমার নামাজের পর রাজধানীর নয়াপল্টনে আয়োজিত দোয়া ও মোনাজাতে অংশ নিয়ে তিনি এ কথা জানান। মির্জা ফখরুল বলেন, 'গত দুদিন ধরে অসুস্থ খালেদা জিয়া হাসপাতালে ভর্তি আছেন এবং বৃহস্পতিবার রাতে চিকিৎসকেরা তাকে সংকটাপন্ন ঘোষণা করেছেন।'
ঐতিহাসিকভাবেই গণতন্ত্রের ভয়ংকর শত্রু ছিল ফ্যাসিস্ট আ.লীগ: তারেক রহমান
ঐতিহাসিক ৬ ডিসেম্বর উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের রাজনীতির ইতিহাসে আওয়ামী লীগ ফ্যাসিবাদী চরিত্রের মাধ্যমে গণতন্ত্রের জন্য সবসময় ভয়ংকর হুমকি হিসেবে ছিল। তিনি আরও বলেন, শেখ হাসিনার শাসনামলের অবসানের পর রাষ্ট্র ও সমাজে গণতান্ত্রিক মূল্যবোধ পুনরুজ্জীবনে নিরলস প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। শুক্রবার তাঁর ভেরিফায়েড ফেসবুক আইডিতে প্রকাশিত এক পোস্টে এসব মন্তব্য করেন তিনি।
গণতন্ত্রে মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা জরুরি: মির্জা ফখরুল
নির্বাচনকে কেন্দ্র করে জাতি এখন উন্মুখ হয়ে আছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে দেশ আবারও গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে পারবে—এ প্রত্যাশায় সবাই অপেক্ষা করছে। শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) দ্বিবার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বিয়ে করলেন এনসিপির হান্নান মাসউদ, কে পাত্রী?
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) তিনি জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক শ্যামলী সুলতানা জেদনীকে বিয়ে করেন।
‘অস্ত্রোপচারের সময় হাদির দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট’
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি অস্ত্রোপচারের সময় দুইবার কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হন এবং প্রচুর রক্তক্ষরণ হয় বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) নিউরোসার্জারি বিভাগের প্রধান ডা. জাহিদ হাসান।
গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশ: তারেক রহমান
ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় নিন্দা জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশ এখন গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাসী সব রাজনৈতিক দল ও ব্যক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
হাদির মৃত্যুতে বিএনপির শোক
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিএনপি। দলটি বলেছে, হাদির মৃত্যু একটি অপূরণীয় ক্ষতি এবং এতে দেশের গণতান্ত্রিক ও প্রতিবাদী রাজনীতিতে শূন্যতা তৈরি হলো।
‘বাংলার মাটিতে কোনো ধরনের ফ্যাসিবাদ আর সহ্য করা হবে না’
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদী শাসন বিদায় নিলেও ফ্যাসিবাদের প্রভাব এখনো পুরোপুরি শেষ হয়নি। তিনি সতর্ক করে বলেন, বাংলার মাটিতে কোনো ধরনের ফ্যাসিবাদ আর সহ্য করা হবে না। কেউ ফ্যাসিবাদের ভাষায় কথা বললে বা সে রকম আচরণ করলে ভবিষ্যতে তাদের জন্য কোনো পথ খোলা থাকবে না। দেশবাসী, বিশেষ করে ছাত্র, তরুণ ও শ্রমজীবী মানুষ আর কখনও ফ্যাসিবাদ মেনে নেবে না।
হাদির মাথায় গুলি ডান পাশে ঢুকে বাম পাশ দিয়ে বেরিয়ে গেছে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি মাথায় গুলিবিদ্ধ হওয়ার পর তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
২৪-এর অভ্যুত্থান ফ্যাসিস্ট সংস্কৃতির বিরুদ্ধে হয়েছিল, কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয় : নাহিদ ইসলাম
২৪-এর গণ–অভ্যুত্থান কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের বিরুদ্ধে নয়, বরং ফ্যাসিস্ট সংস্কৃতির বিরুদ্ধেই হয়েছিল বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর আহ্বায়ক নাহিদ ইসলাম।নাহিদ ইসলাম বলেন, ‘চব্বিশের গণ–অভ্যুত্থান কোনো ব্যক্তি বা দলের বিরুদ্ধে হয়নি। ফ্যাসিস্ট সংস্কৃতির বিরুদ্ধেই এই অভ্যুত্থান হয়েছিল। যে রাজনৈতিক দল দেশকে স্বাধীন করে, তারাই দেশের প্রতিষ্ঠান গড়ে দেয়। কিন্তু স্বাধীনতার পর আমরা সেই সুযোগ হারিয়েছি। জিয়াউর রহমান ক্ষমতায় এসেও গণতান্ত্রিক প্রক্রিয়াকে পুরোপুরি এগিয়ে নিতে পারেননি।’
হাদির অবস্থা সংকটাপন্ন, কাঁদছে পুরো বাংলাদেশ
পূর্বনির্ধারিত নির্বাচনী গণসংযোগে গিয়ে গুলিবিদ্ধ স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে এবং সেখানে তার অস্ত্রোপচার চলছে।
ওসমান হাদির মৃত্যুতে এনসিপির শোক
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ মো. ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার রাত সোয়া ১০টায় এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন স্বাক্ষরিত এক শোকবার্তায় জানানো হয়, সহযোদ্ধা শরীফ মো. ওসমান হাদির অকালপ্রয়াণে জাতীয় নাগরিক পার্টির সর্বস্তরের নেতাকর্মীরা গভীরভাবে শোকাহত।