ফতুল্লায় ত্যাগী ও নির্যাতিত বিএনপি নেতা-কর্মীদের সংবাদ সম্মেলন।

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
গডফাদার শামীম ওসমানের ক্যাডার এবং ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মামুন হোসাইন ও বৈষম্য বিরোধী  হত্যা মামলার আসামী আক্তার-সুমনকে বাঁচানোর মধ্যদিয়ে আওয়ামীলীগকে প্রতিষ্ঠিত করার মিশনে নেমেছে ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক এড.বারী ভুইঁয়া। এমন অভিযোগ ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের একাংশের নেতাকর্মীদের। 

বুধবার দুপুরে ফতুল্লা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলন আয়োজক নেতাদের দাবি, ফতুল্লা থানা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাদের হয়রানি করতে মিথ্যা অভিযোগ এনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়েরের পাঁয়তারা করছে আওয়ামী সন্ত্রাসী আক্তারের হয়ে  সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা জহির উদ্দিন। জহির উদ্দিন এবং আওয়ামী সন্ত্রাসীদের পক্ষ নিয়ে বারী ভূঁইয়া থানা পুলিশকে চাপ প্রয়োগ করছেন। যা বারী ভূঁইয়া গণমাধ্যমের কাছে স্বীকার করে বক্তব্যও দিয়েছেন। অপরদিকে শামীম ওসমানের শ্যালক জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপুর ব্যবসায়ীক অংশীদার আওয়ামী সন্ত্রাসী আক্তার মঙ্গলবার লাইভে এসে বলেন আমি আমার প্রতিনিধি জহির উদ্দিন কে থানায় পাঠিয়েছিলাম কিন্ত পুলিশ মামলা নেয়নি। আর এতেই প্রমাণিত হয় যে আক্তার -সুমন কে বাচাতে এডঃ বারী ভুইয়া মাঠে নেমে কাজ করছে।

বিএনপি নেতাদের অভিযোগ, শামীম ওসমান বিদেশে বসে এড.বারী ভুইঁয়াকে দিয়ে ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনে ত্যাগী নেতাদের চাপে রাখার চেষ্টা করছেন। তারই ধারাবাহিকতায় আওয়ামী দোসরদের ফতুল্লায় প্রতিষ্ঠিত করতে বারী ভূঁইয়া মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়েরের চেষ্টা করছেন। 

 তাঁদের দাবি, আক্তার-সুমনের সন্ত্রাসী বাহিনী থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিনকে জবাই করে হত্যার চেষ্টা করে। গডফাদার শামীম ওসমানের সঙ্গে আতাঁত করে আওয়ামী সন্ত্রাসীদের হয়ে বিএনপির একটি অংশ বিএনপির নেতাকর্মীদের দমিয়ে রাখার চেষ্টা করছে।


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমীন শিকদার, থানা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক সাগর সিদ্দিকী, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন, থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আমিনুল ইসলাম লিটন, জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক জুয়েল আরমান, ফতুল্লা থানা শ্রমিক দলের সভাপতি শাহআলম পাটোয়ারী প্রমুখ।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সদ্য. রোমে বাংলাদেশ বিমানে তেলাপোকা ও ছারপোকার উপদ্রব, অবতরণ স্থগিত করারও হুঁশিয়ারি সদ্য. লংমার্চে বাধা দেবেন না, দেশকে অস্থিতিশীল করবেন না: পরওয়ার সদ্য. আবারও বাড়ল সিগারেটের দাম সদ্য. বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের ঊর্ধ্বগতি সদ্য. বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে পরিবার নিয়ে যাওয়ার সুযোগ বন্ধ করতে যাচ্ছে অস্ট্রেলিয়া সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সদ্য. রোমে বাংলাদেশ বিমানে তেলাপোকা ও ছারপোকার উপদ্রব, অবতরণ স্থগিত করারও হুঁশিয়ারি সদ্য. লংমার্চে বাধা দেবেন না, দেশকে অস্থিতিশীল করবেন না: পরওয়ার সদ্য. আবারও বাড়ল সিগারেটের দাম সদ্য. বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের ঊর্ধ্বগতি সদ্য. বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে পরিবার নিয়ে যাওয়ার সুযোগ বন্ধ করতে যাচ্ছে অস্ট্রেলিয়া