বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন
ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে ফতুল্লা ইউনিয়ন
বিএনপির ৬ নং ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও ৬ নং ওয়ার্ড
বিএনপির যুব বিষয়ক সম্পাদক ফেরদৌস পারভেজ ডেনির সঞ্চালনায় নারায়ণগঞ্জের ফতুল্লায় গরিব ও অসহায় মানুষের মাঝে
বস্ত্র বিতরণ এবং মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
২২ আগস্ট শুক্রবার বাদ আসর এনায়েতনগর ইউনিয়নের ৯নং ওয়ার্ড ও ফতুল্লা ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে গাবতলী এলাকায় এ অনুষ্ঠান আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সূচনা করা হয়। এরপর বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, "বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সংগ্রামী ভূমিকা রেখেছেন। তাঁর নেতৃত্বেই এই দেশের মানুষ বারবার ভোটাধিকার ফিরে পেয়েছে। আজ তিনি গুরুতর অসুস্থ। আমাদের দায়িত্ব এই সংকটময় সময়ে তাঁর পাশে দাঁড়ানো এবং তাঁর জন্য দোয়া করা।"
প্রধান অতিথি মাশুকুল ইসলাম রাজীব বলেন, “বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশের জন্য জীবনের অনেকটা সময় উৎসর্গ করেছেন। আজ তাঁর জন্মদিনে আমরা তাঁর সুস্বাস্থ্য কামনা করি এবং দেশব্যাপী গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।”
তিনি আরও বলেন, "আমাদের নেতা তারেক রহমান দেশের ভবিষ্যৎ নেতৃত্বের প্রতীক। বর্তমান সময়ে তার নেতৃত্বে আমরা আবার জনগণের অধিকার আদায়ে এগিয়ে যাবো।"
অনুষ্ঠানে বিশেষ বক্তা নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহবায়ক সাদেকুর রহমান সাদেক বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার জন্মদিন শুধু এতোটুকুই বলতে চাই আমার নেত্রী আজকে আপোষীর নেত্রী তার কারণ তিনি স্বৈরাচার এরশাদ আন্দোলন সহ বিভিন্ন আন্দোলনে কখনো মাথা নত করেনি কারো সাথে আপোষ করেনি তাই তালে আজকে সারাদেশে মানুষ আপোষের নেত্রী হিসেবে জানে। আমি তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি।
অনুষ্ঠান শেষে এলাকার প্রায় দুই শতাধিক দরিদ্র, গরিব
ও অসহায় মানুষের মাঝে শাড়ি, লুঙ্গি ও অন্যান্য বস্ত্রসামগ্রী বিতরণ করা হয়। উপস্থিত
সবাই খালেদা জিয়ার দীর্ঘ জীবন ও সুস্থতা কামনায় মোনাজাতে অংশগ্রহণ করেন।
এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অনুষ্ঠানের বিশেষ
অতিথি, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম
আহবায়ক রুহুল আমিন শিকদার, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন,ফতুল্লা
থানা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল খালেক টিপু, ফতুল্লা থানা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক
সাগর সিদ্দিকী, ফতুল্লা থানা শ্রমিকদলের আহবয়াক শাহ্ আলম পাটোয়ারী, ফতুল্লা থানা তাতীদলের
সভাপতি হাজী ইউনুস মাস্টার, ফতুল্লা থানা শ্রমিকদলের সদস্য সচিব আল-আমীন, নারায়ণগঞ্জ
জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল হক শহীদ, ফতুল্লা ইউনিয়ন বিএনপি
৬ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সেলিমসহ আরও অন্যান্য বিএনপির নেতৃবৃন্দ।