ফতুল্লায় আওয়ামী ও বিএনপি দুই গ্রুপের সংঘর্ষ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫


‎

‎ফতুল্লার গাবতলী টাগারপাড় এলাকায় আওয়ামী লীগ ও বিএনপি'র দুই গ্রুপের সংঘর্ষে রহিম নামের এক বিএনপি কর্মী গুরুতর আহয় হয়েছে।

‎‎রবিবার ২০ শে জুলাই আনুমানিক রাত ১০:৩০ মিনিটে এই ঘটনা ঘটে বলে জানাযায়।

‎খোঁজ নিয়ে জানা যায়,আব্দুর রহিম ও হামলাকারীরা  ফতুল্লার ৬ নং ওয়ার্ডের বাসিন্দা।

‎আহত আব্দুল রহিমের সাথে কথা বলে জানাযায়, তিনি বিএনপি করায় তার উপর এমন নির্মম হামলা চালানো হয়।  হামলা চালানোর আগে দলবল বেধে জয় বাংলা স্লোগান দিয়ে তার ওপর অমানবিক নির্যাতন করা হয়।  কারা এই হামলা করলো জানতে চাইলে উত্তরে রহিম বলেন, আজমেরী ওসমানের এক সময়ের ঘনিষ্ঠ সহচর উজ্জ্বল ওরফে গ্যাংস্টার উজ্জ্বল ও তার গ্যাংস্টার বাহিনী এই হামলা করে।

‎‎হামলার পরে রহিমকে নিকটস্থ হাসপাতলে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।  এই ঘটানায় মামলা করার প্রস্তুতি প্রক্রিয়াধীন  রয়েছে বলে রহিমের পরিবার থেকে জানাযায়।

‎‎তবে অন্যদিকে হামলাকারী উজ্জ্বলের সাথে কথা বলতে চাইলে তিনি এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি। 

‎‎এই বিষয়ে জানতে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শরিফুল ইসলামকে মুঠোফোন করলে তিনি জানায়, আমি এ বিষয়টি শুনেছি তবে সম্পূর্ণ বিষয় আমি এখন অবগত নই। আমার পুলিশ দুই পক্ষকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে গেছে। তারা আসলে তদন্ত সাপেক্ষে বাকি ঘটনা জানানো হবে। 

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা