ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত অতিথিদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
অদ্য ২৪ জুন ২০২৬ থেকে এ নির্দেশনা কার্যকর থাকবে। একই সঙ্গে ক্যাম্পাসের বিভিন্ন প্রবেশপথ—শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেত এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
নির্দেশনা অনুযায়ী, শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি এবং জরুরি সেবা—অ্যাম্বুলেন্স, চিকিৎসক, রোগী পরিবহন, সাংবাদিক, রাইড শেয়ার, খাবার সরবরাহকারী যানবাহনসহ অন্যান্য সরকারি গাড়ি ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে। তবে গণপরিবহণ ও ভারী যানবাহনের চলাচল সবসময় নিয়ন্ত্রিত থাকবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বাস্তব পরিস্থিতি ও অংশীজনদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত সময় সময় পুনর্মূল্যায়ন করা হতে পারে।
এ বিষয়ে নির্দেশনা জারি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।