ফেব্রুয়ারির নির্বাচন গণতন্ত্রকে শক্ত ভিত্তি দেবে: সৈয়দা রিজওয়ানা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬
আগামী ফেব্রুয়ারির নির্বাচন শুধু ভোট নয়, গণতন্ত্রকে শক্ত ভিত্তিতে দাঁড় করাবে এবং সরকারকে জনগণের কাছে জবাবদিহির আওতায় নিয়ে আসবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন তিনি।

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা বলেন, 'বৈষম্যহীন ও শোষণমুক্ত সমাজ গড়ার যে স্বপ্ন এখনও পূর্ণতা পায়নি, সেই লক্ষ্য অর্জনের যাত্রা এখান থেকেই শুরু করা সম্ভব।'

সৈয়দা রিজওয়ানা বলেন, 'এটি শুধু একটি নির্বাচন নয়, এটি এক ধরনের গণভোটও। জনগণ গুরুত্বপূর্ণ সংস্কার বিষয়ে তাদের মতামত জানাতে পারবে, যা গণতন্ত্রের নতুন ধারা শুরু করতে সহায়ক হবে।'

তিনি রাজনৈতিক সহিংসতার প্রসঙ্গে মন্তব্য করে বলেন, 'বাংলাদেশের রাজনীতিতে প্রতিপক্ষকে দমন করতে হত্যাচেষ্টার মতো সহিংস পন্থা গ্রহণ করা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। গণতান্ত্রিক রাষ্ট্রে শক্তি থাকলে জনগণের মুখোমুখি হতে হবে।'

রিজওয়ানা হাসান সরকারের লক্ষ্য তুলে ধরে বলেন, 'সরকার শান্তিপূর্ণ, সুষ্ঠু ও স্বতঃস্ফূর্ত নির্বাচনের দিকে নজর দিয়েছে। জনগণ যেন নিরাপদে ভোট দিতে পারে, সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে কিছু শক্তি এই প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা করছে, যাকে প্রতিহত করা এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলা প্রয়োজন।'

উপদেষ্টা বলেন, 'নতুন বাংলাদেশে প্রতিপক্ষকে ঘায়েল করার সংস্কৃতির কোনো স্থান নেই। সুষ্ঠু নির্বাচন, বিচার ও সংস্কারের মাধ্যমে সরকারই তখন সফল হবে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি