অস্ট্রেলিয়ায় বাতিল হলো বহুল আলোচিত ‘ট্রাম্প টাওয়ার’ প্রকল্প

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩১
অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট শহরে নির্মাণের পরিকল্পনা করা বহুল আলোচিত ‘ট্রাম্প টাওয়ার’ প্রকল্প শেষ পর্যন্ত বাতিল করা হয়েছে। ঘোষণার মাত্র তিন মাসের মাথায় নির্মাণকারী প্রতিষ্ঠান আলটাস প্রপার্টি গ্রুপ ট্রাম্প অর্গানাইজেশনের সঙ্গে করা চুক্তি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড ইয়াং জানিয়েছেন, বর্তমান বৈশ্বিক রাজনৈতিক পরিস্থিতিতে অস্ট্রেলিয়ায় ট্রাম্প ব্র্যান্ডকে অনেকেই নেতিবাচক বা ‘টক্সিক’ হিসেবে দেখছেন। বিশেষ করে ইরান যুদ্ধ ও ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক কর্মকাণ্ডের প্রভাব জনমতের ওপর বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলেছে বলে তিনি উল্লেখ করেন।

তবে প্রকল্পটি পুরোপুরি বন্ধ হচ্ছে না। ভবন নির্মাণের কাজ চলবে, কিন্তু সেখানে ‘ট্রাম্প’ নাম ব্যবহার করা হবে না বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

গত ফেব্রুয়ারিতে ৯১ তলা বিশিষ্ট এই বিলাসবহুল ভবন নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছিল। পরিকল্পনা অনুযায়ী, এটি অস্ট্রেলিয়ার সবচেয়ে উঁচু ভবন হওয়ার কথা ছিল। প্রকল্পে ২৮৫ কক্ষের একটি পাঁচতারকা হোটেল, শপিং প্লাজা এবং বিলাসবহুল আবাসিক অ্যাপার্টমেন্ট অন্তর্ভুক্ত ছিল।

প্রকল্পটির তদারকিতে ছিলেন ট্রাম্পের দুই ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও এরিক ট্রাম্প। তবে ঘোষণার পর থেকেই অস্ট্রেলিয়াজুড়ে এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। ট্রাম্পের অভিবাসন নীতি ও সামাজিক বিভাজনের রাজনীতির প্রতিবাদ জানিয়ে প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষ একটি অনলাইন পিটিশনে স্বাক্ষর করেন।

‘সিকে’ ছদ্মনামের এক নারী ওই পিটিশন শুরু করেছিলেন। ট্রাম্প সমর্থকদের প্রতিক্রিয়ার আশঙ্কায় তিনি নিজের পরিচয় গোপন রাখেন।

সংবাদমাধ্যমকে তিনি বলেন, 'যুক্তরাষ্ট্রে চলমান সহিংসতা ও অস্থিরতার ঘটনাগুলো তাকে প্রতিবাদে উদ্বুদ্ধ করেছে।'

ডেভিড ইয়াং সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনাগুলোকে ‘অন্যায্য’ বলে দাবি করলেও স্বীকার করেছেন, কিছু প্রতিষ্ঠান ও গণমাধ্যমের নেতিবাচক প্রচারণার কারণে প্রকল্পটি এগিয়ে নেওয়া সম্ভব হয়নি। ট্রাম্প অর্গানাইজেশন একটি সফল ব্যবসায়িক প্রতিষ্ঠান হলেও রাজনৈতিক কারণে অস্ট্রেলিয়ায় এর বিরোধিতা বেড়েছে।

এদিকে গোল্ড কোস্টের মেয়র টম টেট জানিয়েছেন, সিটি কাউন্সিলের কাছে এই ভবন নির্মাণের জন্য কখনো আনুষ্ঠানিক আবেদন জমা পড়েনি। তাছাড়া, রাজনৈতিক বিরোধিতার পাশাপাশি আর্থিক জটিলতাও প্রকল্প বাতিলের অন্যতম কারণ হতে পারে।

ট্রাম্প অর্গানাইজেশন ব্র্যান্ড ব্যবহারের বিপরীতে উল্লেখযোগ্য পরিমাণ লভ্যাংশ দাবি করেছিল, যা নির্মাণকারী প্রতিষ্ঠানের কাছে লাভজনক মনে হয়নি বলে ধারণা করছেন তিনি।

২০০৭ সালে ইভাঙ্কা ট্রাম্পের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে শুরু হওয়া এই স্বপ্নের প্রকল্প প্রায় দুই দশক পর এসেও বাস্তবায়নের মুখ দেখল না। এমনকি ২০৩২ সালের ব্রিসবেন অলিম্পিককে সামনে রেখেও শেষ পর্যন্ত তা আলোর মুখ দেখেনি।

সূত্র: সিএনএন

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. জুলাই যোদ্ধা কোটায় নিয়োগ নিয়ে বিতর্ক, এসেনশিয়াল ড্রাগসে শামীম আহমেদের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ সদ্য. থাইল্যান্ডে পালিয়েও থেমে নেই সাবেক এমপি রাজী ফখরুল, দেশে রাজনৈতিক নেটওয়ার্ক! সদ্য. কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট সদ্য. চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার মোহাম্মদপুর থানা ওয়ার্ড বিএনপির সভাপতি সদ্য. দক্ষিণ আফ্রিকায় পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশিসহ ৭ জনের সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদল সদ্য. সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি সদ্য. বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় মেজর (অব.) আখতারুজ্জামানের জামিন নামঞ্জুর সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. জুলাই যোদ্ধা কোটায় নিয়োগ নিয়ে বিতর্ক, এসেনশিয়াল ড্রাগসে শামীম আহমেদের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ সদ্য. থাইল্যান্ডে পালিয়েও থেমে নেই সাবেক এমপি রাজী ফখরুল, দেশে রাজনৈতিক নেটওয়ার্ক! সদ্য. কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট সদ্য. চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার মোহাম্মদপুর থানা ওয়ার্ড বিএনপির সভাপতি সদ্য. দক্ষিণ আফ্রিকায় পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশিসহ ৭ জনের