ওসমানদের অভয়ারণ্য স্থল এখন খান সাহেবের দরবার!

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫


সাবেক ছাত্রদল নেতা জাকির খানের কারা মুক্তির পর থেকেই তার দরবারে ভিড় জমাতে শুরুর করেন ওসমান অনুসারীরা। গত ৫ আগষ্টের পর ওসমান অনুসারীরা শহর ছেড়ে পালিয়ে যায়। তবে ধিরে, ধিরে জাকির বলয়ে সক্রিয় হতে থাকে তারা। জাকির খানের কারা মুক্তির পরে জাকির খানের সাথে ছবি তুলে ফের সক্রিয় হয়ে শুরু করেছে তারা।

বিগত সকারের আমলে নারায়ণগঞ্জে গডফাদার খ্যাত শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমানসহ তার ভাতিজা আজমেরী ওসমানের নেতৃতে করা হয়ে বহু অপরাধ কর্মকান্ড। আর তাদের এই অপরাধ কর্মকান্ডে সহযোগিতা করতেন তাদের পালিন সন্ত্রাসীরা। তাদের সবার ছিলো আলাদা,আলাদা বাহিনী।

শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমানের ছিলো ছাত্রলীগ নামক এক বিশাল সন্ত্রাসী বাহিনী যা দ্বারা নিয়ন্ত্রন করতেন পুরো শহর। তাদের দিয়ে চাঁদাবাজি,দখলবাজি থেকে শুরু করে এমন কন অপকর্ম নেই যে তারা করতেন না। তাদের অত্যাচারে অতিষ্ঠ ছিলো পুরো নগরবাসী তবে তাদের ভয়ে কেউ সহজে মুখ খুলতে পারতেন না।

অন্যদিকে আজমেরী ওসমানের ছিলো এক বিশাল হোন্ডা বাহিনী। শহরের হাজী সাহেব নামে বেশ পরিচিত ছিলো তার। তার এই হোন্ডা বাহিনী দিয়ে অনেক নিহিরিহ মানুষের জমি দখল করেছেন আজমেরী ওসমান। বিভিন্ন সময় তার পালিত সন্ত্রাসীরা তার প্রভাবে অন্যনায় ভাব অনেক মানুষকে অত্যাচার করে গেছেন। নারায়ণগঞ্জের আলোচিত ত্বকি হত্যা কান্ডে প্রধান আসামির নামের তালিকায় রয়েছেন আজমেরী ওসমান।

 

সূত্রঅনুসারে,গত ৫ আগষ্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর সপরিবারে নারায়ণগঞ্জ ছেড়েছেন ওসমানরা। এর পরে থেকে ওসমান অনুসারীদেরও খুব একটা দেখাযায়নি শহর। তবে জাকির খানের কারা মুক্তির পর জাকির বলয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বাস্তবেও বেশ সক্রিয় হয়ে উঠেছেন ওসমান অনুসারীরা।

 

গত ১৩ এপ্রিল সকাল ১১টায় কারা মুক্ত হন বিএনপি নেতা জাকির খান। জাকির খানের এই কারামুক্তি উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন শ্রেণি পেশার লোকজন নারায়ণগঞ্জ কারাগারের সামনে ভীড় করতে থাকেন। সকাল ১০ টা নাগাদ বিপুল পরিমাণ নেতাকর্মী জড়ো হন। সাউন্ডবক্স, শত শত হোন্ডা ও গাড়ি নিয়ে কারাগারের সামনে জড়ো হন। বেলা ১১ টায় নারায়গঞ্জ কারাগার থেকে বের হওয়ার সাথে সাথেই নেতাকর্মীদের মধ্যে হৈ হুল্লোড় পড়ে যায়। 

সেই সাথে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড থেকে শুরু করে শহড়জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। জাকির খানের অনুসারীরা শত শত হোন্ডা ও গাড়ি নিয়ে মহড়া দেন। যারা সামাজিক যোগযোগ মাধ্যমে বেশ সমালোচনা সৃষ্টি করে।

আদালত সূত্রে জানা যায়, চারটি হত্যা মামলা সহ মোট ৩৩টি মামলার আসামি ছিলেন জাকির খান। দীর্ঘদিন পলাতক থাকার পর ২০২২ সালের ৩ সেপ্টেম্বর র‌্যাব-১১ এর একটি অভিযানে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর ধাপে ধাপে বিভিন্ন মামলায় জামিন পান তিনি। চলতি বছরের ৭ জানুয়ারি সাব্বির আলম হত্যা মামলার রায়ে তিনি এবং মামলার অন্য আসামিরা খালাস পান।

এর আগে ২০০৩ সালে অপারেশন ক্লিন হার্ট চলাকালীন সময় ১৮ ফেব্রুয়ারি সাব্বির আলম খন্দকার খুন হওয়ার পর এ মামলার আসামি হওয়ায় তিনি নারায়ণগঞ্জ ছেড়ে থাইল্যান্ডে পাড়ি জমান। সেখানে সুকুমবিকে কয়েক কোটি টাকা দিয়ে ’গ্রেস’ নামে ৮তলা বিশিষ্ট একটি থ্রি-স্টার হোটেল কিনে ব্যবসা পরিচালনা করেন। তবে দীর্ঘ সময় তিনি নারায়ণগঞ্জের রাজনীতি থেকে দূরে থাকলে নারায়ণগঞ্জে তার অনুসারীরা জাকির খানের নামের আতঙ্ক বজায় রেখে ছিলো।

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর জাকির খানের অনুসারীর সংখ্যা হু হু করে বাড়তে শুরু করে। সেই সাথে এবার তার কারামুক্তির মাধ্যমে তার অনুসারীর সংখ্যা যেন শেষ নেই। প্রতিদিনই নতুন নতুন করে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জাকির খানের বলয়ে নাম লিখাচ্ছেন। জাকির খান ছাড়া তারা যেন অন্য কিছু বুঝছেন না।

 

জাকির খানের সাথে ওসমান অনুসারীদের এমন ঘনিষ্টতায় ব্যাপক সমাচালনার মুখে পরেছেন জাকির খান। নগরীর সচেতন মহলের দাবি জাকির খানকে ব্যবহার করে ফের সক্রিয় হয়ে উঠছে ওসমানদের পালিত সন্ত্রাসীরা। তাই বিএনপি নেতা জাকির খানের উচিৎ এই সকল বিষয়গুলোকে লক্ষ্যে করে সামনের দিকে আগানো।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সদ্য. প্রকল্প বাস্তবায়নে সময়সীমা মানা ও স্বচ্ছতা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ সদ্য. দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. SRHR সচেতনতায় বিএনওয়াইএনের ‘প্রজেক্ট দীপশিখা’ স্কুল ক্যাম্পেইন শুরু সদ্য. নবম পে স্কেল নিয়ে সুখবর, সামনে এলো নতুন তথ্য সদ্য. হলফনামায় মিথ্যা তথ্য, পদ হারানোর শঙ্কায় এমপি সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, বজ্রবৃষ্টির সম্ভাবনা সদ্য. অডিও রেকর্ডকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড সদ্য. ভারতে পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা তৈরি করতে না পারে সদ্য. প্রকল্প বাস্তবায়নে সময়সীমা মানা ও স্বচ্ছতা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ সদ্য. দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. SRHR সচেতনতায় বিএনওয়াইএনের ‘প্রজেক্ট দীপশিখা’ স্কুল ক্যাম্পেইন শুরু সদ্য. নবম পে স্কেল নিয়ে সুখবর, সামনে এলো নতুন তথ্য সদ্য. হলফনামায় মিথ্যা তথ্য, পদ হারানোর শঙ্কায় এমপি