ওসমান হাদি হত্যাকাণ্ড: ৭২ ঘণ্টায় খুনিকে গ্রেফতার না করলে রেমিট্যান্স শাটডাউনের হুঁশিয়ারি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সাবেক এমপি প্রার্থী শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে তীব্র শীত উপেক্ষা করে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।

এর মধ্যেই ৭২ ঘণ্টার মধ্যে, অর্থাৎ সোমবারের মধ্যে মূল হত্যাকারীকে গ্রেপ্তার করতে না পারলে সম্পূর্ণভাবে রেমিট্যান্স শাটডাউন করার ঘোষণা দিয়েছেন প্রবাসীদের একটি অংশ। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টার দিকে ইতালি প্রবাসী সাইফুর রহমান এ কর্মসূচির ডাক দেন।

নিজের ফেসবুক পোস্টে সাইফুর রহমান লেখেন, শহীদ বীর শরীফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেপ্তার তো দূরের কথা, তারা দেশে আছে কি না—সেটিও অন্তর্বর্তী সরকার জানে না। অথচ বামপন্থী মিডিয়ার কথিত আস্তানায় হামলার ঘটনায় কোনো বাছ-বিচার ছাড়াই মানুষকে গ্রেপ্তার করা হচ্ছে। এই নাটক অনেক দেখা হয়েছে, আর নয়।

তিনি আল্টিমেটাম দিয়ে বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে মূল হত্যাকারীকে গ্রেপ্তার করতে ব্যর্থ হলে প্রবাসীরা সম্পূর্ণভাবে রেমিট্যান্স শাটডাউন করবেন। দিল্লির দালালি এবং ৫৪ ধারায় ধর্মপ্রাণ মানুষদের গ্রেপ্তারের জন্য নিজেদের কষ্টার্জিত অর্থ দেশে পাঠানো হবে না বলেও তিনি উল্লেখ করেন।

সাইফুর রহমানের এই ঘোষণার পর তার পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। অনেক প্রবাসী এতে সংহতি জানিয়ে শেয়ার করছেন। তামিম রেজা নামের একজন ফেসবুক পোস্টে লেখেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করতে না পারলে সারা বিশ্বের সব প্রবাসীর পক্ষ থেকে রেমিট্যান্স শাটডাউনের ঘোষণা দেওয়া হলো।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি সদ্য. জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিব সদ্য. সারাদেশে একযোগে ৯৯ বিচারককে বদলি সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণে সরকার কি উদ্যোগ নিয়েছে- জানতে চাইল সংসদীয় কমিটি সদ্য. আগামী মাস থেকে বাংলা কিউআরে সঙ্গে সঙ্গেই টাকা পাবেন বিক্রেতা সদ্য. বজ্রপাতে তিন জেলায় ৪ জনের মৃত্যু সদ্য. ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, আক্রান্ত ৫৮ হাজার সদ্য. আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী সদ্য. বেনামি গণমাধ্যমের ফটোকার্ডে দেশ অস্থিতিশীলের চেষ্টা হলে ব্যবস্থা নেবে সরকার: আইনমন্ত্রী সদ্য. মক্কা চুক্তির পরপরই সৌদিতে হুতিদের হামলা, কঠিন পরীক্ষায় পাকিস্তান-তুরস্ক সদ্য. আসিফ মাহমুদ ও তার স্ত্রীর তথ্য ও নথি চেয়ে বিএফআইইউকে দুদকের চিঠি