সোমবার (৫ জানুয়ারি) সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকের পর এ কথা জানান তিনি।
তিনি আরও জানান, জাতীয় নির্বাচনকে সামনে রেখে গোয়েন্দা নজরদারি এবং পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা সবাইকে নির্বাচনি পরিবেশ রক্ষা করতে সহায়তা করার পাশাপাশি বিধি-নিষেধ মেনে চলার নির্দেশ দিয়েছেন।
লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, 'যারা ভোট প্রক্রিয়া ব্যাহত করতে চায়, তাদের কঠোরভাবে দমন করা হবে। দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচার রোধে সর্বোচ্চ সতর্ক থাকা প্রয়োজন।'