অব্যাহতি পেলেন অভিনেত্রী মেহজাবীন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
২৭ লাখ টাকা আত্মসাৎ, হুমকি-ধামকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে দায়ের করা মামলায় জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরীকে অব্যাহতি দিয়েছেন আদালত।

সোমবার (১২ জানুয়ারি) ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩-এর বিচারক মো. আদনান জুলফিকার শুনানি শেষে তাদের অব্যাহতি প্রদান করেন এবং মামলাটি নথিজাত করেন। একই সঙ্গে আদালত তাদের জামিনও মঞ্জুর করেন।

শুনানি শেষে আসামিপক্ষের আইনজীবী তুহিন হাওলাদার সাংবাদিকদের বলেন, মামলার অভিযোগ সম্পূর্ণ সাজানো ও মনগড়া। মামলার বর্ণনায় যে ৭৯ লাইনের বক্তব্য দেওয়া হয়েছে, তার সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। বাদীর সঙ্গে মেহজাবীন চৌধুরী বা তার ভাইয়ের কোনো সাক্ষাৎ হয়নি, সেখানে হুমকি বা ভয়ভীতি প্রদর্শনের প্রশ্নই ওঠে না।

এদিন আদালতে উপস্থিত ছিলেন মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিসান চৌধুরী। এ সময় অভিনেত্রীর মুখে কালো মাস্ক দেখা যায়। শুনানি শেষে তারা আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন।

উল্লেখ্য, গত বছরের ১০ নভেম্বর পারিবারিক ব্যবসায় অংশীদার করার প্রলোভন দেখিয়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ এবং হুমকি দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে ১৬ নভেম্বর তারা আদালতে আত্মসমর্পণ করে জামিন পান।

মামলার অভিযোগে বলা হয়, দীর্ঘদিনের পরিচয়ের সূত্রে বাদী আমিরুল ইসলামকে মেহজাবীনের নতুন পারিবারিক ব্যবসার পার্টনার করার আশ্বাস দিয়ে নগদ ও বিকাশের মাধ্যমে বিভিন্ন সময়ে ২৭ লাখ টাকা নেওয়া হয়। তবে দীর্ঘ সময়েও ব্যবসা শুরু না হওয়ায় টাকা ফেরত চাইলে টালবাহানা করা হয়।

বাদীর অভিযোগ অনুযায়ী, গত ১৬ মার্চ হাতিরঝিল এলাকার একটি রেস্টুরেন্টে ডেকে নিয়ে মেহজাবীন, তার ভাই এবং আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তি তাকে গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন। পরে বিষয়টি নিয়ে ভাটারা থানায় গেলে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়।
 
এর পরিপ্রেক্ষিতে গত ২৪ মার্চ ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করা হয়। দীর্ঘ শুনানি শেষে আদালত অভিযোগের প্রাথমিক সত্যতা না পাওয়ায় মেহজাবীন চৌধুরী ও তার ভাইকে অব্যাহতি দেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ সদ্য. মানবতাবিরোধী অপরাধে নাছিম-আরাফাত-পরশসহ ৭ শীর্ষ নেতার মৃত্যুদণ্ড সদ্য. নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো আজ সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি সদ্য. কাদেরসহ ৫ জনের অর্ধেক সম্পত্তি যাবে জুলাইয়ের শহীদ পরিবারের কাছে সদ্য. ৮ অক্টোবর থেকে বন্ধ থাকবে ইলিশ আহরণ ও কেনাবেচা সদ্য. মানবতাবিরোধী অপরাধের দায়ে ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড সদ্য. কেন্দ্রীয় নেতাদের দিল্লিতে তলব করেছেন শেখ হাসিনা সদ্য. লালমাটিয়া থেকে আ. লীগের সাবেক এমপি আজিজুল হক আরজু আটক সদ্য. বিদেশি ভাষা শিখতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ দেবে সরকার সদ্য. চারটি গুরুত্বপূর্ণ আলোচ্যসূচি নিয়ে আজ অনুষ্ঠিত হবে সচিব সভা সদ্য. ওবায়দুল কাদের-সাদ্দামসহ ৭ পলাতক আ. লীগ নেতার ভাগ্য নির্ধারণের দিন আজ