নোয়াখালীকে বিভাগ করার প্রতিশ্রুতি জামায়াত আমিরের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
নোয়াখালীর উন্নয়নে ৬টি সুনির্দিষ্ট দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে জয়ী হলে নোয়াখালীকে বিভাগ করার ঘোষণা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে নোয়াখালী জিলা স্কুল মাঠে ১১ দলীয় জোটের বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, 'নোয়াখালীবাসীর দীর্ঘদিনের দাবি ন্যায্য। নোয়াখালী বিভাগ ও সিটি কর্পোরেশনের দাবিসহ হাতিয়া-কোম্পানীগঞ্জ-সুবর্ণচর নদী ভাঙন রোধ, কোম্পানীগঞ্জ-ছোট ফেনী নদীতে ক্লোজার নির্মাণ এবং সোনাপুর থেকে হাতিয়া চেয়ারম্যানঘাট পর্যন্ত রেললাইন সম্প্রসারণ করা হবে।'
 
তিনি আরও বলেন, 'যারা দেশকে ভালোবাসতে পারে, তাদের হাতে দেশ গেলে ভালোবাসার একটি দেশ গড়া সম্ভব। যারা ভালোবাসতে পারেনি, তারা নানা অপকর্মে লিপ্ত।'

ডা. শফিকুর রহমান সুবর্ণচরের এক নির্যাতিতা মায়ের স্মরণে জানান, নির্বাচিত হলে সেখানে পৌরসভা গড়া হবে।

যুব সমাজ ও বেকারত্ব নিয়ে তিনি বলেন, 'আমরা যুবকদের হাতে বেকার ভাতা দিতে চাই না, দেশের ভবিষ্যত গড়ার কারিগরের হাত গড়তে চাই।'

জনসভায় নোয়াখালীর ৬টি আসনে জামায়াতসহ ১১ দলীয় জোটের প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান। সভায় জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাছুম, ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগাহ, ডাকসুর সাবেক ভিপি সাদিক কায়েমসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে