নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে অসদাচারণের অভিযোগ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের একাধিক কর্মকর্তা এবং সাবেক দুই ছাত্রদল নেতার বিরুদ্ধে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের একাধিক কর্মকর্তা এবং সাবেক দুই ছাত্রদল নেতার বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে উপাচার্যের কক্ষে বিশ্ববিদ্যালয়ের সব নিয়োগে জামায়াতপন্থীদের নিয়োগ দেওয়ার অভিযোগ এনে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের সঙ্গে অসদাচরণ এবং নিজেদের প্রার্থীকে নিয়োগ দেওয়ার জন্য উপাচার্যের ওপর চাপ প্রয়োগ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে প্রিন্সিপাল ডেমনস্ট্রেটর (সফটওয়্যার) প্রকৌশলী মো. আলমগীর হোসেন, সহকারী রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন, সহকারী পরিচালক (অর্থ) এস. এম. কাউসার আহমেদ, প্রিন্সিপাল ডেমনস্ট্রেটর (হার্ডওয়্যার) মোস্তাক আহম্মেদসহ ১০-১২ জন কর্মকর্তা এবং সাবেক দুই ছাত্রদল নেতা ফরহাদ আহমেদ ও তানভীর আহমেদ উপাচার্যের কক্ষে প্রবেশ করেন। এ সময় তারা উপাচার্যের কাছে বিভিন্ন দাবি-দাওয়া, তদন্ত কমিটি থেকে বিতর্কিত ব্যক্তিদের অপসারণ এবং বিশ্ববিদ্যালয়ের সব নিয়োগে জামায়াতপন্থীদের নিয়োগ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন। কথোপকথনের এক পর্যায়ে তারা উপাচার্যের সঙ্গে উচ্‌চবাচ্য করেন এবং আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া প্রকিউরমেন্ট অফিসার পদে নিজেদের লোক নিয়োগের জন্য চাপ প্রয়োগ করেন। ঘটনার সময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান বলেন, ‘একজন উপাচার্যের সঙ্গে যে অ্যাপ্রোচে কথা বলা হয়েছে, সেটি কাম্য নয়। সেখানে উপস্থিত কর্মকর্তা এবং সাবেক ছাত্রদল নেতাদের আরও আন্তরিকতার সঙ্গে কথা বলা উচিত ছিল।’

তবে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. মিজানুর রহমান বলেন, ‘সেখানে অসদাচরণের মতো তেমন কোনো ঘটনা ঘটেনি, তবে তাদের ভয়েস লাউড ছিল।’

এ বিষয়ে জানতে অভিযুক্ত কর্মকর্তা প্রিন্সিপাল ডেমনস্ট্রেটর (সফটওয়্যার) প্রকৌশলী মো. আলমগীর হোসেন এবং সহকারী রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেনকে একাধিকবার ফোন করা হলেও তারা কেউ ফোন রিসিভ করেননি।

তবে উপাচার্যের সঙ্গে অসদাচরণ এবং নিয়োগের জন্য চাপ প্রয়োগের অভিযোগ অস্বীকার করেছেন সাবেক ছাত্রদল নেতারা। সাবেক ছাত্রদল নেতা ফরহাদ হোসেন বলেন, ‘সেখানে কোনো ধরনের অসদাচরণের ঘটনা ঘটেনি। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কমিটিতে এখনও আওয়ামীপন্থী এবং বিতর্কিতদের রাখা হচ্ছে। তাদের অপসারণ এবং বিশ্ববিদ্যালয়ের সব নিয়োগে জামায়াতপন্থীদের নিয়োগ দেওয়া হচ্ছে—এই বিষয়ে আপত্তি জানিয়েছিলাম।’

সাবেক ছাত্রদল নেতা তানভীর আহমেদ বলেন, ‘আমি এখন সাংবাদিকতা করছি। সাংবাদিকতার প্রয়োজনে বক্তব্য নিতেই আমি উপাচার্য স্যারের রুমে গিয়েছিলাম।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি তখন একটি মিটিংয়ে ছিলাম, পরে দেখলাম বেশ সংখ্যক কর্মকর্তা রুমে ঢুকেছে। সেখানে সাবেক দুইজন শিক্ষার্থীও ছিল। আমাকে বলেছিল যে আমি নাকি পক্ষপাতমূলক নিয়োগ দিচ্ছি। আমি বলেছি, আমার একার পক্ষে তো নিয়োগ দেওয়া সম্ভব নয়। আমি নিয়োগ কমিটির সভাপতি একজন সদস্য মাত্র। কমিটির সুপারিশের ভিত্তিতে সিন্ডিকেট অনুমোদন দেয়। এর আগে লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এখানে পক্ষপাতের সুযোগ নেই।’

আসন্ন নিয়োগে কাউকে নিয়োগের জন্য চাপ প্রয়োগ করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘তেমন একটা কথা ছিল। আমি জানিয়েছি যুক্তিহীনভাবে কাউকে নিয়োগ দেওয়া সম্ভব নয়। আজকের ঘটনার প্রেক্ষিতে প্রশাসনিকভাবে সবার সঙ্গে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

সদ্য সংবাদ/ মোঃ শাহিদুল ইসলাম সবুজ 

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন