নজরুল বিশ্ববিদ্যালয়ের টিপিএস বিভাগ ও ব্র্যাকের সেলপের দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ (টিপিএস) বিভাগ এবং ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ)-এর মধ্যে দ্বিপাক্ষিক এক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৫
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ (টিপিএস) বিভাগ এবং ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলপ)-এর মধ্যে দ্বিপাক্ষিক এক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

আজ (১৯ নভেম্বর) দুপুরে বিভাগটির কনফারেন্স কক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা। টিপিএস বিভাগের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বিভাগের প্রধান ড. মো. কামাল উদ্দীন এবং ব্র্যাকের পক্ষে স্বাক্ষর করেন কর্মসূচির সহযোগী পরিচালক শাশ্বতী বিপ্লব।

চুক্তির লক্ষ্য জনপ্রিয় থিয়েটার কার্যক্রমকে একাডেমিক ও সামাজিক উন্নয়ন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত করা এবং গবেষণা, প্রশিক্ষণ ও সৃজনশীল আদান-প্রদানের মাধ্যমে সামাজিক প্রভাব বিস্তার করা। চুক্তির আওতায় উভয় প্রতিষ্ঠান সৃজনশীল উদ্ভাবন, যৌথ গবেষণা, থিসিস, স্ক্রিপ্ট প্রণয়ন, ইন্টার্নশিপ, ফিল্ড ভিজিট, মিউচুয়াল লার্নিং এবং যৌথ পারফরম্যান্সে একসঙ্গে কাজ করবে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই চুক্তির মাধ্যমে ব্র্যাকের জনপ্রিয় থিয়েটার এবং বিশ্ববিদ্যালয়ের টিপিএস বিভাগের নাট্যচর্চা আরও ফলপ্রসূ হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদনক্রমে চুক্তিটি এক বছরের জন্য স্বাক্ষরিত হয়েছে। ভবিষ্যতে শর্ত সাপেক্ষে চুক্তি নবায়ন করে দীর্ঘমেয়াদে কার্যকর করার আশাবাদ ব্যক্ত করেন বিভাগীয় প্রধান ড. মো. কামাল উদ্দীন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টিপিএস বিভাগের প্রফেসর ড. ইসমত আরা ভূঁইয়া ইলা, সহযোগী অধ্যাপক ড. সৈয়দ মামুন রেজা ও মো. আল জাবির, সহকারী অধ্যাপক নুসরাত শারমিন তানিয়া ও মো. মাজহারুল হোসেন তোকদার, প্রভাষক কৃপাময় কর ও রুদ্র সাওজাল। এছাড়া ব্র্যাকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সমন্বয়ক পলাশ কুমার ঘোষ, ব্যবস্থাপক কল্লোল বড়ুয়া, জোনাল ম্যানেজার সাজ্জাদুজ্জামান চৌধুরী, জেলা ব্যবস্থাপক মো. নূরুজ্জামান এবং জনপ্রিয় থিয়েটার কর্মসূচির সিনিয়র অফিসার মোস্তাফিজুর রহমান।

সদ্য সংবাদ/ মো. শাহিদুল ইসলাম সবুজ

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ইউপি নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর, নির্বাচন ৭ ধাপে সদ্য. মঙ্গলবার রাত থেকে শিল্প-কারখানায় গ্যাস-বিদ্যুৎ স্বাভাবিকের আশ্বাস প্রধানমন্ত্রীর সদ্য. নভেম্বরের মাঝামাঝি শুরু হবে স্থানীয় সরকার নির্বাচন, জানালেন ইসি মাছউদ সদ্য. দুদকে হাজির হতে সময় চাইলেন সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সদ্য. আয়-ব্যয়ের হিসাবে গরমিলের অভিযোগ, সাবেক মেয়র নাছিরের বিরুদ্ধে দুদকের মামলার অনুমোদন