নির্বাচনের অনিয়ম ও সহিংসতা মানুষের স্বপ্ন শেষ করে দিয়েছে: জামায়াত সেক্রেটারি জেনারেল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
নির্বাচনে অনিয়ম ও সহিংসতা মানুষের স্বপ্ন শেষ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, নির্বাচন-পরবর্তী যে সহিংসতা শুরু হয়েছে, তা অবিলম্বে বন্ধ না হলে বাংলাদেশ আরেকটি অভ্যুত্থানের সাক্ষী হতে পারে।

গতকাল শনিবার খুলনা অঞ্চলে জামায়াতে ইসলামীর আঞ্চলিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, সারা দেশে নির্বাচন-পরবর্তী সময়ে নেতা-কর্মীদের ওপর হামলা, নির্যাতন, নিপীড়ন, হত্যা এবং ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাটের ঘটনা ঘটছে। অবিলম্বে এসব হামলা ও লুটপাট বন্ধ করতে হবে।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘বাংলাদেশের মানুষ যে স্বপ্ন দেখেছিল, তা নির্বাচনের ম্যানিপুলেশন, অনিয়ম এবং নির্বাচন-পরবর্তী সহিংসতায় ভেঙে গেছে। ফলাফল ঘোষণায় যে অনিয়ম হয়েছে, সে বিষয়ে নির্বাচন কমিশনকে কোনো টালবাহানা ছাড়াই তদন্ত করতে হবে। অনিয়মপূর্ণ নির্বাচনে জয়লাভের পর হামলা আমাদের আবার ফ্যাসিবাদের কথা স্মরণ করিয়ে দিচ্ছে।’

তিনি আরও বলেন, জুলাই সনদের বিষয়ে অনেক কেন্দ্রে ‘না’ ভোট ও ধানের শীষ প্রতীকের ভোট সমান হয়েছে। তারা ‘না’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে। অথচ নির্বাচনের পর কিছু পেইড বুদ্ধিজীবী বলছেন, সরকার মানতে বাধ্য নয়।

গোলাম পরওয়ার বলেন, ফ্যাসিবাদের মতো যদি কেবল সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে জনরায় অমান্য করা হয়, তাহলে তাদেরও ফ্যাসিবাদের পরিণতি বরণ করতে হবে।

জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চল পরিচালক ও সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন দলের সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, মাওলানা আবুল কালাম আজাদ, অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান, মাস্টার শফিকুল আলম, জেলা আমির মাওলানা এমরান হুসাইন, সাতক্ষীরা জেলা আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল এবং বাগেরহাট জেলা আমির মাওলানা রেজাউল করীম।

এ ছাড়া মহানগরী নায়েবে আমির অধ্যাপক নজিবুর রহমান ও সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, সাতক্ষীরা জেলা নায়েবে আমির নুরুল হুদা ও মাহমুদুল হক, খুলনা জেলা নায়েবে আমির মাওলানা গোলাম সরোয়ার ও অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, বাগেরহাট জেলা নায়েবে আমির অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, খুলনা জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান এবং বাগেরহাট জেলা সেক্রেটারি শেখ মো. ইউনুসসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক সদ্য. যুবলীগ হিসেবে আটক, বিজেপি পরিচয়ে মুক্তি সদ্য. ইতালির রোম বিমানবন্দরে মিন্টু-টুকুকে বিএনপি শাখার উষ্ণ অভ্যর্থনা সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক সদ্য. যুবলীগ হিসেবে আটক, বিজেপি পরিচয়ে মুক্তি সদ্য. ইতালির রোম বিমানবন্দরে মিন্টু-টুকুকে বিএনপি শাখার উষ্ণ অভ্যর্থনা সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী