বুধবার (১৪ জানুয়ারি) সংগঠনটির ইবি শাখার সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রশিদুজ্জামান স্বাক্ষরে ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বরাবর এ চিঠি প্রদান করা হয়।
গত ১৩ জানুয়ারি 'ইউট্যাব' ইবি শাখার সভায় গৃহীত সিদ্ধান্ত জানিয়ে চিঠিতে বলা হয়, কেন্দ্রীয় নির্দেশনা এবং বিশ্ববিদ্যালয়ের শান্তি, শৃঙ্খলা রক্ষার্থে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে আর কোনো নতুনদের নিয়োগ নির্বাচনী বোর্ড না করার জন্য মাননীয় উপাচার্যকে অনুরোধ জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়। যদি এটি অমান্য করা হয় তাহলে 'ইউট্যাব'-এর সাধারণ সভা আহ্বান করে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।
তবে, এ সিদ্ধান্তের বিষয়ে কোনো ধরনের অভিমত দেননি সভায় উপস্থিত অধ্যাপক ড. নজিবুল হক, অধ্যাপক ড. শাহীনুজ্জামান ও অধ্যাপক ড. খায়রুল ইসলাম।
এ বিষয়ে ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. মো. তোজাম্মেল হোসেন বলেন, 'কেন্দ্রীয় নির্দেশনার আলোকে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি বিবেচনায় ও স্বচ্ছ নিয়োগের জন্য কিছুদিনের জন্য নিয়োগ স্থগিত রাখতে বলা হয়েছে।'