স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'লুট হওয়া অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। প্রতিবেশী দেশের সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র দেশে প্রবেশ করলে তা কঠোরভাবে মোকাবিলা করা হচ্ছে।'
তিনি উল্লেখ করেন যে, নির্বাচনে নিয়োজিত প্রায় দেড় লাখ পুলিশ সদস্য যদি পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেন, তবে এটি হবে দেশের ইতিহাসের সবচেয়ে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন।