নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা জাতীয় পার্টির প্রার্থীর

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক খোলা চিঠির মাধ্যমে তিনি ভোট বর্জনের সিদ্ধান্তের কথা জানান। তার কর্মী-সমর্থকদের মাধ্যমে চিঠিটি প্রকাশ করা হয়।

খোলা চিঠিতে শরিফুল ইসলাম জিন্নাহ অভিযোগ করেন, বর্তমান পরিস্থিতিতে শিবগঞ্জে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের কোনো পরিবেশ নেই। তার বিরুদ্ধে এবং জাতীয় পার্টির নেতাকর্মীদের নামে একাধিক মামলা দায়ের করা হয়েছে। অনেক নেতাকর্মীকে এলাকা ছাড়তে বাধ্য করা হয়েছে এবং নিয়মিত ভয়ভীতি ও হুমকির মধ্যে রাখা হচ্ছে। এতে সাধারণ মানুষসহ রাজনৈতিক কর্মীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, 'রাজনীতি হওয়ার কথা উন্নয়ন ও জনকল্যাণের প্রতিযোগিতা। কিন্তু বর্তমান বাস্তবতায় নির্বাচন জনগণের অধিকার নিশ্চিত করার বদলে ভয় ও জবরদস্তির মাধ্যমে পরিচালিত হচ্ছে। শিবগঞ্জবাসীর সম্মান, নিরাপত্তা ও ন্যায়ের প্রশ্নে আপস করতে না পারায় আমি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।'

চিঠিতে তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দীর্ঘ রাজনৈতিক জীবনে শিবগঞ্জের মানুষের পাশে থাকার কথা স্মরণ করেন এবং ভবিষ্যতেও জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
 
একই সঙ্গে শিবগঞ্জবাসীর প্রতি শান্তি, ন্যায় ও সত্যের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এ বিষয়ে শরিফুল ইসলাম জিন্নাহর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি খোলা চিঠির সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, 'আমার নিজের বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে। নেতাকর্মীদের বিরুদ্ধেও মামলা দেওয়া হয়েছে। অনেককে ঘরছাড়া করা হয়েছে। এই অবস্থায় নির্বাচনের কোনো পরিবেশ নেই বলেই আমি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. গুলশানে নতুন ডিসি, খিলগাঁওয়ে নতুন ওসি পদায়ন সদ্য. ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৫ শিক্ষার্থী সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. গুলশানে নতুন ডিসি, খিলগাঁওয়ে নতুন ওসি পদায়ন সদ্য. ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৫ শিক্ষার্থী সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক