নির্বাচন সামনে রেখে আরও ৭৭ উপজেলায় নতুন ইউএনও

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরকার আরও ৭৭ জনকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে নিয়োগ দিয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁদের নিয়োগের আদেশ জারি করে।

এর আগে ২৬ নভেম্বর ১৬৬ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দেওয়া হয়। দুই ধাপে মোট ২৪৩ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ সম্পন্ন হলো।

নতুন পদায়নে ঢাকা বিভাগে ১৮ জন, বরিশালে চারজন, চট্টগ্রামে সাতজন, খুলনায় ১২ জন, রংপুরে ১১ জন, রাজশাহীতে ১৪ জন, সিলেটে আটজন এবং ময়মনসিংহ বিভাগের তিন উপজেলায় ইউএনও নিয়োগ দেওয়া হয়েছে।

পূর্বে ইউএনও হিসেবে নিয়োগপ্রাপ্তদের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করে সংশ্লিষ্ট উপজেলায় দায়িত্ব ভাগ করে দেওয়া হতো। এবার জনপ্রশাসন মন্ত্রণালয় নিজ উদ্যোগে নিয়োগের সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট উপজেলাও নির্ধারণ করে দিয়েছে।

ইউএনও হিসেবে নিয়োগ পাওয়া কর্মকর্তারা নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন। আগামী ৪ ডিসেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে যোগ না দিলে সেদিন বিকেল থেকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গণ্য করা হবে। বদলি করা কর্মকর্তার দপ্তর পরিবর্তিত হলে নতুন দপ্তরের ঠিকানাসহ যোগদানপত্র জমা দিতে হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি সদ্য. মক্কাসহ সৌদি আরবের চার শহরে জরুরি সতর্কতা জারি সদ্য. জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান আর নেই সদ্য. গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন সদ্য. জামায়াতের নায়েবে আমিরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড সদ্য. সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি সদ্য. রাজধানীর বিভিন্ন এলাকায় দুপুর থেকে গ্যাস সরবরাহ বন্ধের ঘোষণা সদ্য. ৮১তম জাতিসংঘ দিবস আজ সদ্য. ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ প্রশান্ত মহাসাগর সদ্য. সাইবার নিরাপত্তা সতর্কতায় দ্বিতীয় দিনও বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সদ্য. তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি