নির্বাচিত হলে জবির বেদখলকৃত হল উদ্ধারের আশ্বাস হামিদের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বেদখলকৃত হলগুলো উদ্ধারে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন ঢাকা-৭ আসনের ধানের শীষের প্রার্থী ও বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হামিদুর রহমান হামিদ। তিনি জানিয়েছেন, আসন্ন নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হলে তিনি নিজ দায়িত্বে বেদখলকৃত হলগুলো উদ্ধারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।

রোববার (৪ জানুয়ারি) ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) জবি শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তাফিজ আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে শনিবার (৩ জানুয়ারি) স্থানীয় একটি রেস্তোরাঁয় বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ শিক্ষকদের সংগঠন ইউট্যাবের নেতাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন তিনি। সভায় শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সভাপতি ও কোষাধ্যক্ষসহ অর্ধশতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মতবিনিময় সভায় হামিদ আসন্ন নির্বাচনে তাকে সহযোগিতা করার জন্য শিক্ষকণ্ডলীকে অনুরোধ জানান। এ সময় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখলকৃত হলগুলো উদ্ধারে হামিদের সহযোগিতা চাইলে তিনি এ ব্যাপারে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

শিক্ষক সমিতির সভাপতি বলেন, 'জনাব হামিদের আশ্বাস আমাদের মধ্যে যে আশার সঞ্চার করেছে; তার আলোকে ঢাকা-৭ ও ঢাকা-৬ আসনের সকল দলের প্রার্থীদের সাথে ধারাবাহিকভাবে আমরা বসবো এবং তাদের সহযোগীতা প্রত্যাশা করবো। সকলের সহযোগীতা পেলে আমরা বেদখলকৃত হল উদ্ধারে সফলতা পাবো।'

প্রসঙ্গত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে বেদখলকৃত হলগুলো উদ্ধারের দাবি দীর্ঘদিনের। বিভিন্ন সময়ে শিক্ষক-শিক্ষার্থীরা হল উদ্ধারের দাবিতে আন্দোলন করে আসলেও এখন পর্যন্ত সবগুলো হল উদ্ধার করা সম্ভব হয়নি। নির্বাচনের আগে প্রার্থীর এমন সুনির্দিষ্ট আশ্বাসকে ইতিবাচক হিসেবেই দেখছেন শিক্ষকরা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু সদ্য. দেশে চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে বিরোধী দল: শফিকুর রহমান সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় বহাল সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঋণখেলাপি হয়ে রিহ্যাব সভাপতির পদ হারালেন আলী আফজাল সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ডাকসুতে ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মামুন সদ্য. ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু সদ্য. দেশে চাঁদাবাজি ও দখলবাজির কবর রচনা করবে বিরোধী দল: শফিকুর রহমান সদ্য. ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ৮ মৃত্যু, রেকর্ড সংক্রমণ ১৭৩৩ সদ্য. মালয়েশিয়ায় প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল বাংলাদেশ হাইকমিশন সদ্য. গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় বহাল সদ্য. শিক্ষা, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহায়তা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সদ্য. মাদ্রাসায় শিশু নির্যাতন রোধে পদক্ষেপ নিতে সরকারকে আইনি নোটিশ সদ্য. ঋণখেলাপি হয়ে রিহ্যাব সভাপতির পদ হারালেন আলী আফজাল সদ্য. ঢাকার ২ সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত সদ্য. ডাকসুতে ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা মামুন