নীলসাগর এক্সপ্রেসের বগি উদ্ধার, চলছে লাইন স্থাপনের কাজ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উদ্ধার কার্যক্রম শেষ হয় এবং বর্তমানে রেললাইন পুনঃস্থাপনের কাজ চলছে।

এ ঘটনায় সান্তাহারের সহকারী স্টেশন মাস্টারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সান্তাহার রেলস্টেশনের স্টেশন মাস্টার খাদিজা খাতুন জানান, আজ দুপুরের মধ্যে আংশিকভাবে ট্রেন চলাচল শুরু করা সম্ভব হতে পারে। তবে ঈশ্বরদী–পার্বতীপুর রুটে পুরোপুরি স্বাভাবিক হতে আরও ৪ থেকে ৫ ঘণ্টা সময় লাগতে পারে।

বুধবার (১৮ মার্চ) দুপুর ২টার দিকে বগুড়ার আদমদীঘি উপজেলার বাগবাড়ী এলাকায়, সান্তাহার থেকে প্রায় দুই কিলোমিটার উত্তরে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে অন্তত শতাধিক যাত্রী আহত হন এবং উত্তরাঞ্চলের একটি বড় অংশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, সিগনাল সঠিকভাবে অনুধাবন না করে দ্রুতগতিতে ট্রেন চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার সময় আতঙ্কে ট্রেনের ছাদে থাকা যাত্রীরা লাফিয়ে নিচে পড়ে আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। স্থানীয় বাসিন্দারাও উদ্ধার কার্যক্রমে সহায়তা করেন।

আহতদের মধ্যে অন্তত ৫০ থেকে ৬০ জনকে নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

লাইনচ্যুত ৯টি যাত্রীবগি উদ্ধারের জন্য ঈশ্বরদী জংশন থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়। তদন্ত শেষে দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন, জানানো হলো ৮ সিদ্ধান্ত সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড সদ্য. চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা তামাকভর্তি ১০ কনটেইনার জব্দ সদ্য. বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার সদ্য. তাহসিফের পুরনো বক্তব্য ভাইরাল: সেই ভিডিও ছড়ানোর অভিযোগেই হয়তো আজ আমি এয়ার ফোর্সে নেই সদ্য. সুদানে ড্রোন হামলায় প্রাণ গেল ১০০ জনের, আহত ১১৩ সদ্য. ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রায় বিঘ্ন, ফ্লাইটে দেখা দিল যান্ত্রিক ত্রুটি সদ্য. ৪ দিনের সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. পে-স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন, জানানো হলো ৮ সিদ্ধান্ত সদ্য. মানবতাবিরোধী অপরাধের মামলায় মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড সদ্য. চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা তামাকভর্তি ১০ কনটেইনার জব্দ সদ্য. বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার সদ্য. তাহসিফের পুরনো বক্তব্য ভাইরাল: সেই ভিডিও ছড়ানোর অভিযোগেই হয়তো আজ আমি এয়ার ফোর্সে নেই সদ্য. সুদানে ড্রোন হামলায় প্রাণ গেল ১০০ জনের, আহত ১১৩ সদ্য. ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী