নেত্রকোনায় ১১ দলীয় জোটের বিক্ষোভ, স্মারকলিপি প্রদান

সদ্য সংবাদ ডেস্ক
৭ আগস্ট, ২০২৬ ০০:৩৯:০২
ছবি: সংগৃহীত

নেত্রকোনায় গ্যাস সংকট নিরসন, বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রত্যাহার, ভূতুড়ে বিল আদায় বন্ধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ১১ দলীয় জোট। মিছিল শেষে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে শহরের কুরপাড় জেলা জামায়াতের দলীয় কার্যালয়ের সামনে থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ১১ দলীয় জোটের নেতারা।

এ সময় নেতারা বলেন, গত তিন মাস ধরে সকল ভূতুড়ে বিলের বিষয়ে গণশুনানির মাধ্যমে সমাধান করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ডিমান্ড চার্জসহ অন্যান্য টাকা কোনো আবেদন ছাড়াই ফেরত দিতে হবে। এছাড়া গ্যাস না থাকলে কোনো বিল আদায় করা যাবে না, এমন নীতি বাস্তবায়ন করতে হবে।

এ সময় জোটের নেতারা দাবি মানা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

সদ্য সংবাদ/এসকে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে